Earthquake: এবার কাঁপল নিউইয়র্কও, ৩ দিনে ৫ দেশে ভূমিকম্প! কোন বিপদ সঙ্কেত এটা?

Earthquake in New York: ব্রুকলিন, ম্যানহ্যাটন, কানেটিকেট, ফিলাডেলফিয়াস লং আইল্যান্ড সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে। নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে চলছিল নিরাপত্তা পরিষদের মিটিং। সেই বৈঠকও থামিয়ে দিতে হয় ভূমিকম্পের জেরে।

Earthquake: এবার কাঁপল নিউইয়র্কও, ৩ দিনে ৫ দেশে ভূমিকম্প! কোন বিপদ সঙ্কেত এটা?
নিউ ইয়র্কে ভূমিকম্প।Image Credit source: Twitter

|

Apr 06, 2024 | 6:28 AM

নিউ ইয়র্ক: একের পর এক ভূমিকম্প। বিশ্ব জুড়ে হচ্ছেটা কী? বুধবারই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তাইওয়ান। পরেরদিন ভূমিকম্প হয় জাপান-চিনে। শুক্রবার হিমাচল প্রদেশেও ভূমিকম্প হয়। রাতে আবার ভূমিকম্পে কাঁপল নিউইয়র্ক। শুক্রবার রাতে ভূমিকম্প হয় আমেরিকার নিউইয়র্ক শহরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, নিউইয়র্ক সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। ভূমিকম্পের উৎসস্থল ছিল নিউইয়র্ক থেকে ৪৫ মাইল পশ্চিমে নিউজার্সির লেবাননের কাছে।

ব্রুকলিন, ম্যানহ্যাটন, কানেটিকেট, ফিলাডেলফিয়াস লং আইল্যান্ড সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে। নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে চলছিল নিরাপত্তা পরিষদের মিটিং। সেই বৈঠকও থামিয়ে দিতে হয় ভূমিকম্পের জেরে।

তবে মার্কিন দমকল বিভাগ ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে বিশেষ কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের তরফেও এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়, “আই অ্যাম ফাইন”।

Follow Us