লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে আপনার মুখ! এই মহিলার সঙ্গে যা হল শুনলে ভিরমি খাবেন

অনেকে অর্থ উপার্জনের জন্য যে কোনও কিছু করতে প্রস্তুত। এমন অনেক মানুষ রয়েছেন, যারা নানা কাজ করে হাতে টাকা তো পান, আবার পরবর্তীতে সেই কাজ করার জন্য অনুতপ্তও হন। সম্প্রতি জানা গিয়েছে তেমনই এক ঘটনা।

লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে আপনার মুখ! এই মহিলার সঙ্গে যা হল শুনলে ভিরমি খাবেন
লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে আপনার মুখ! এই মহিলার সঙ্গে যা হল শুনলে ভিরমি খাবেনImage Credit source: Meta AI

Mar 06, 2025 | 9:06 PM

বর্তমানে অর্থ উপার্জনের জন্য সকলেই শর্টকাট পথে হাঁটতে চান। শুধু তাই নয়, অনেকে অর্থ উপার্জনের জন্য যে কোনও কিছু করতে প্রস্তুত। এমন অনেক মানুষ রয়েছেন, যারা নানা কাজ করে হাতে টাকা তো পান, আবার পরবর্তীতে সেই কাজ করার জন্য অনুতপ্তও হন। সম্প্রতি উঠে এসেছে তেমনই এক মহিলার নাম। যিনি কিনা নিজের মুখ ১৫০০ পাউন্ডে (ভারতীয় মুদ্রায় যা ১ লক্ষ ৬০ হাজারের কাছাকাছি) বিক্রি করেছেন। পরে তিনিই এই কাজ করার পর অনুতপ্ত হয়েছেন। কে এই মহিলা?

মিডিয়া রিপোর্ট অনুসারে ওই মহিলার নাম লুসি। যিনি একটি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স স্টার্টআপ কোম্পানিকে নিজের মুখ বিক্রি করেছেন। তার জন্য যেহেতু মোটা অঙ্কের টাকা তিনি পেয়েছিলেন, তাই বেশ খুশি হয়েছিলেন। কিন্তু পরে ওই কোম্পানি তাঁকে জানায় যে, তারা যে কোনও কাজের জন্য লুসির মুখ ব্যবহার করবে। কারণ, তারা তার জন্য লুসিকে টাকা দিয়েছে। এটা শুনেই ভয় পেয়ে গিয়েছেন তিনি। আরও ভালো করে বললে, নিজের এই কাজের জন্যই ভয়ে গুটিয়ে পড়েছেন। শুধু তাই নয়, লুসি জানিয়েছেন তিনি এ কাজ করে অনুতপ্তও।

ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে লুসি জানান, এআই স্টার্ট আপ কোম্পানিকে তিনি যখন নিজের মুখ বিক্রি করেছিলেন, সেই সময় তাঁকে বেশ কয়েকটি ভিডিয়ো রেকর্ড করে জমা দিতে হয়েছিল। যা তৈরি করতে তাঁর লেগেছিল ২ ঘণ্টারও বেশি সময়। তিনি ভয় পাচ্ছেন, এ বার ওই কোম্পানি তাঁর মুখ ব্যবহার করে কিছু ভুল কাজ না করে। যার পরিণতি ভবিষ্যতে তাঁকেও ভোগ করতে হতে পারে।

এই সকল এআই কোম্পানিগুলি নকল অবতার বানানোর জন্য আসল মুখ ব্যবহার করে। বর্তমানে বিভিন্ন সময় দেখা গিয়েছে প্রচুর ডিপফেক ভিডিয়ো, ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। সেক্ষেত্রে প্রত্যেকের এই সব কাজ করার আগে সতর্ক হওয়া বার্তা দিচ্ছে সরকার।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us