Apple Outrage: টেক দুনিয়ায় বিপর্যয়, মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যহত অ্যাপলের পরিষেবা!

Technology: গতকাল রাত থেকেই প্রধানত এই সমস্যা শুরু হয়। এমনকি আজ সকালেও অনেক অ্যাপল ইউজার Apple Pay, Apple Web, Apple Connect, iCloud ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন বলে জানা গিয়েছে সোশাল মিডিয়া সূত্রে। অনেক ইউজার সোশাল মিডিয়াতে জানান, তাঁদের অ্যাপল অ্যাকাউন্ট থেকে আপনা থেকেই লগ আউট হয়ে যাচ্ছে।

Apple Outrage: টেক দুনিয়ায় বিপর্যয়, মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যহত অ্যাপলের পরিষেবা!
অ্যাপল অফিসImage Credit source: Unsplash

|

Nov 18, 2026 | 11:52 AM

কলকাতা: দিন কয়েক আগেই সমস্যায় পড়েছিলেন মাইক্রোসফট ব্যবহারকারীরা। সকাল থেকে Microsoft 365 পরিষেবায় বড় বিভ্রাট দেখা দেয়। সকাল থেকে কাজ করছিল না Outlook, Microsoft Teams, Copilot, Exchange Online এবং Share Point এর মত গুরুত্বপূর্ণ পরিষেবা। সেই সমস্যা কাটতে না কাটতেই এবার বিপাকে পড়ল অ্যাপলও।

কাজ করছে না অ্যাপলের iCloud, App Store, Apple Music, Apple Pay, Apple Care-এর মতো গুরুত্বপূর্ণ পরিষেবা। ফলে অ্যাপল ব্যবহারকারীদের একাংশ অ্যাকাউন্টে লগ ইন, অ্যাপ ডাউনলোড ও ডিজিটাল পেমেন্ট করতে গিয়ে সমস্যায় পড়েন। যদিও অ্যাপল নিজে জানিয়েছে, সংস্থার অভ্যন্তরীণ একটি সিস্টেম আপডেটের কারণে একটি প্রযুক্তিগত বিভ্রাট ঘটে। তবে ঠিক কী ধরণের ত্রুটির কারণে এভাবে পরিষেবাগুলি ব্যাহত হয়েছিল, তা বিস্তারিতভাবে জানায়নি সংস্থা। তবে কোনও রকম সাইবার হামলা যে হয়নি, তা নিশ্চিত করেছে অ্যাপল।

সমস্যার ফলে প্রভাব-

গতকাল রাত থেকেই প্রধানত এই সমস্যা শুরু হয়। এমনকি আজ সকালেও অনেক অ্যাপল ইউজার Apple Pay, Apple Web, Apple Connect, iCloud ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন বলে জানা গিয়েছে সোশাল মিডিয়া সূত্রে। অনেক ইউজার সোশাল মিডিয়াতে জানান, তাঁদের অ্যাপল অ্যাকাউন্ট থেকে আপনা থেকেই লগ আউট হয়ে যাচ্ছে। অনেকের অ্যাপলের কোনও পরিষেবাই কাজ করছে না। এর ফলে দোকানে প্রোডাক্ট বিক্রি, সার্ভিস সেন্টারসহ যাবতীয় কাজে সমস্যা দেখা যায়।

উল্লেখ্য, অ্যাপলের এই সমস্যার সময়েই গুগল ও গুগল সার্চ ব্যবহারকারীদের একাংশ লগ ইন করতে অসুবিধার কথা জানান। যদিও গুগল বড় ধরণের পরিষেবা বিপর্যয়ের কথা স্বীকার করেনি। তবে একদিকে মাইক্রোসফট, তারপর আবার অ্যাপল – দুই বড় টেক কোম্পানির অভ্যন্তরীণ সমস্যায় আসলে বিপাকে পড়ছেন গ্রাহকরাই।

Loading...
Unable to load recommendations.
Follow Us