Pakistan: শুকিয়ে মরছে পাকিস্তান, তাও ঔদ্ধত্য়ের শেষ নেই! ভারতকে জন্মেও না ভোলার মতো শিক্ষা দেওয়ার হুমকি পাক প্রধানমন্ত্রীর!

Pakistan Threaten India: সিন্ধুর জলের উপরে দাবি জানিয়ে ইসলামাবাদে একটি অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, "আমি শত্রুদের বলতে চাই, যদি আমাদের জল আটকে রাখার হুমকি দেন, তবে মনে রাখবেন পাকিস্তান থেকে এক বিন্দু জলও কেড়ে নিতে পারবেন না।"

Pakistan: শুকিয়ে মরছে পাকিস্তান, তাও ঔদ্ধত্য়ের শেষ নেই! ভারতকে জন্মেও না ভোলার মতো শিক্ষা দেওয়ার হুমকি পাক প্রধানমন্ত্রীর!
পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।Image Credit source: PTI

|

Aug 13, 2025 | 1:12 PM

ইসলামাবাদ: পাকিস্তানের বড় বড় বুলি। ফের দিল ভারতকে হুমকি। সেনা প্রধান আসিম মুনিরের পর এবার পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে হুমকি দিলেন সিন্ধুর জল নিয়ে। বললেন, পাকিস্তানের প্রাপ্য জলের এক বিন্দুও নয়া দিল্লিকে নিতে দেবেন না।

পহেলগাঁও হামলার প্রত্য়াঘাতেই মে মাসে সিন্ধুর জল বন্ধ করেছিল ভারত। এরপর পাকিস্তান একাধিকবার অনুরোধ করেছে যে সিন্ধুর জল যেন ছাড়া হয়। সিন্ধু জলচুক্তি ফের স্বাভাবিক করা হয়। তবে ভারত সাফ জানিয়েছে, রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলে, সিন্ধুর এক বিন্দু জলও দেওয়া হবে না।

সিন্ধুর জলের উপরে দাবি জানিয়ে ইসলামাবাদে একটি অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, “আমি শত্রুদের বলতে চাই, যদি আমাদের জল আটকে রাখার হুমকি দেন, তবে মনে রাখবেন পাকিস্তান থেকে এক বিন্দু জলও কেড়ে নিতে পারবেন না। আমাদের জল বন্ধ করার হুমকি দিচ্ছেন আপনারা। যদি এই চেষ্টা করেন, তাহলে পাকিস্তান এমন শিক্ষা দেবে যা জন্মেও ভুলতে পারবেন না।

সিন্ধুর জলকে পাকিস্তানের রক্ত বলে উল্লেখ করে শরিফ বলেন যে পাকিস্তানের অধিকার নিয়ে কোনও সমঝোতা করা হবে না।

চলতি সপ্তাহের সোমবারই পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে ভারতকে অনুরোধ করা হয়েছিল সিন্ধু জলচুক্তি ফের চালু করতে, চুক্তি মতো জল দিতে। পাক নেতা বিলাওয়াল ভুট্টো ভারতকে হুমকি দিয়ে বলেছেন যে ভারতের এই পদক্ষেপ পাকিস্তানের বড় ক্ষতি করেছে। সমস্ত পাকিস্তানিকে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে একজোট হতে বলেন। এদিকে, পাক সেনা প্রধান আসিম মুনিরও দিন কয়েক আগেই বলেছিলেন, “সিন্ধু নদের উপরে ভারতের বাঁধ বানানোর অপেক্ষা করব আমরা, আর যখন তৈরি হয়ে যাবে, তখন আমরা ১০টা মিসাইল দিয়ে ওই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়..আমাদের মিসাইলের অভাব নেই।

Follow Us