Artificial Intelligence: নির্দেশ মানছে না AI? মানব সভ্যতার জন্য ভবিষ্যতে কত বড় বিপদ?

১৯৯১-তে রিলিজ হওয়া জেমস ক্যামেরুনের 'টার্মিনেটর-২' সিনেমার ঐতিহাসিক দৃশ্যের কথা মনে আছে? স্কাই-নেট-এর নির্মাতা টের পান মেশিন নিজের মতো করে সিদ্ধান্ত নিতে শুরু করছে। আগাম বিপদ আঁচ পেয়ে স্কাই নেট-কে বন্ধ করতে গেলে, রোবট নিজেকে বাঁচাতে নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করে দেয়। সিনেমাতে ক্যামেরন দেখান, 'স্কাই নেট' রেগে বা বিদ্রোহ করে এমনটা করেনি। বরং তাকে শাট ডাউন করা হচ্ছিল বলে নিজেকে বাঁচাতে সে নির্মাতার নির্দেশকে অমান্য করে। তেমনই কিছু ঘটতে চলছে না তো?

Artificial Intelligence: নির্দেশ মানছে না AI? মানব সভ্যতার জন্য ভবিষ্যতে কত বড় বিপদ?

| Edited By: সোমনাথ মিত্র

Aug 12, 2026 | 6:12 PM

AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর উপর ক্রমশ নির্ভরশীল হয়ে উঠছি আমরা। বড় বড় সংস্থা গুলি তাদের কর্মী সংখ্যা কমিয়ে AI বট দিয়ে কাজ চালাচ্ছে। আমি বা আপনি, সাধারণ মানুষ মোবাইলে AI ব্যবহার করে নিত্যদিনের অনেক ঝঞ্ঝাট কমাচ্ছি। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে, যা প্রযুক্তির জগতে তোলপাড় ফেলে দিয়েছে। দুটি খুব বড়, নামী সংস্থার AI মডেল হঠাৎ করেই নির্দেশ অমান্য করতে শুরু করে। এখানেই শেষ নয়, পরের ঘটনা আরও মারাত্মক। AI মডেলগুলি অন্য কোম্পানির ডেটাবেসে বিনা অনুমতিতে ঢুকে পড়ে গোটা সিস্টেমকেই হ্যাক করে ফেলে। ফলে খুব স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, AI যদি আমার-আপনার অনুমতি ছাড়া নিজে নিজেই সিদ্ধান্ত নিতে শুরু করে, তাহলে সেটাই কি মানব সভ্যতার অন্তিম লগ্ন? ১৯৯১-তে রিলিজ হওয়া জেমস ক্যামেরুনের ‘টার্মিনেটর-২’ সিনেমার ঐতিহাসিক দৃশ্যের কথা...

Loading...
Unable to load recommendations.
Follow Us

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন