AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh News: ‘চিনকে বলে দেব…’, ইউনূস আমলে জেলমুক্তি পেতেই মুখে বড় বড় ‘বুলি ফুটল’ জঙ্গিনেতার

Bangladesh News: ইউনূস আমলে জেলমুক্তির পরে কার্যত মুখে বুলি ফিরেছে জঙ্গি নেতা, এমনটাই বলছেন একাংশ। আর সেই সূত্র ধরেই ভারতকে দিয়ে চলেছেন ফাঁপা হুঁশিয়ারি।

Bangladesh News: 'চিনকে বলে দেব...', ইউনূস আমলে জেলমুক্তি পেতেই মুখে বড় বড় 'বুলি ফুটল' জঙ্গিনেতার
আনসারুল্লা বাংলা টিমে আধ্যাত্মিক গুরু ও প্রধান জসিমউদ্দিন রহমানি
| Updated on: Dec 23, 2024 | 5:24 PM
Share

ঢাকা: বাংলার চিকেন্স নেকে নজরদারি ড্রোন মোতায়েন করল প্রতিরক্ষামন্ত্রক। আর তারপরেই ভারতকে কড়া হুঁশিয়ারি বাংলাদেশের কট্টরপন্থী নেতার। চিকেন্স নেক বন্ধ করার হুমকি দিলেন আনসার আল ইসলাম প্রধান জসিমউদ্দিন রহমানির।

কে এই জসিমউদ্দিন রহমানি?

বাংলাদেশের কট্টরপন্থী নেতাদের মধ্যে অন্যতম জসিমউদ্দিন। আলকায়দার বাংলা সংগঠন, আনসারুল্লা বাংলা টিমে আধ্যাত্মিক গুরু ও প্রধান তিনি। সম্প্রতি, রাজীব হায়দার হত্যা মামলায় জেলমুক্ত হয়েছেন এই কট্টরপন্থী নেতা। আর তারপরেই ভারতের বিরুদ্ধে আসরে নেমেছে জঙ্গিনেতা। ২০১৩ সালে হত্যা মামলায় বাংলাদেশের বরগুনা থেকে গ্রেফতার করা হয় তাকে। ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের পরেই জামিন পান তিনি।

জঙ্গি নেতার বড় বড় দাবি

ইউনূস আমলে জেলমুক্তির পরে কার্যত মুখে বুলি ফিরেছে জঙ্গি নেতা, এমনটাই বলছেন একাংশ। আর সেই সূত্র ধরেই ভারতকে দিয়ে চলেছেন ফাঁপা হুঁশিয়ারি। এদিন তিনি বলেন, ‘ভারতকে সাবধান করছি। বাংলাদেশের দিকে খবরদার কুনজর দেবে না। বাংলাদেশ, নেপাল কিংবা ভুটান নয়! এদিকে চোখ তুলে তাকালে সেই চোখ উপড়ে ফেলা হবে। যদি বাংলাদেশের দিকে এক পা বাড়়াও, আমরা চিনকে বলে দেব, সেভেন সিস্টার, চিকেন্স নেক বন্ধ করে দেব।’

উল্লেখ্য, সমাজমাধ্যমজুড়ে বেশ উত্তেজনা তৈরি করেছে জঙ্গি নেতা বক্তব্য। এমনকী, মুর্শিদাবাদ থেকে ধৃত দুই জঙ্গির কাছেও একটি পেন ড্রাইভে মিলেছে এই ভিডিয়ো। পুলিশ সূত্রে খবর, জেল থেকে বেরিয়ে নিজের জাল বিস্তারের কাজে লেগে পড়েছে রহমানি। অসম-বাংলায় স্লিপার সেলকে চাঙ্গা করছে তারা।

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন