Bangladesh PM Tarique Rahman: প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান কত টাকা বেতন পাবেন? বাকি সুযোগ-সুবিধার লিস্ট দেখে মাথা বনবন করে ঘুরবে…

Tarique Rahman: প্রথমবার প্রধানমন্ত্রী হয়েই বড় সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। জানিয়েছেন, মন্ত্রী হিসাবে সকলে যে সরকারি জমি ও ট্যাক্স ফ্রি গাড়িতে যাতায়াতের সুবিধা পান, তা তিনি নেবেন না। এবং বিএনপি-র বাকি মন্ত্রীরাও এই সুযোগ-সুবিধা নেবেন না। তবে বেতন না নেওয়ার কথা বলেননি। 

Bangladesh PM Tarique Rahman: প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান কত টাকা বেতন পাবেন? বাকি সুযোগ-সুবিধার লিস্ট দেখে মাথা বনবন করে ঘুরবে...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।Image Credit source: PTI

|

Feb 18, 2026 | 2:04 PM

ঢাকা: দীর্ঘ ১৮ মাসের টালমাটাল অবস্থা। অবশেষে ফের গণতন্ত্রে ফিরল বাংলাদেশ। তৈরি হল নির্বাচিত নতুন সরকার। প্রধানমন্ত্রী হলেন বিএনপির চেয়ারম্য়ান তারেক রহমান (Tarique Rahman)। খালেদা পুত্র দীর্ঘ ১৭ বছর কাটিয়েছেন নির্বাসনে। তারপরে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশে প্রত্য়াবর্তন। দুই মাসের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন। নির্বাচনী হলফনামায় তারেক রহমান পেশা হিসাবে লিখেছিলেন রাজনীতি। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কত টাকা বেতন পাবেন তারেক? কী কী বিশেষ সুযোগ-সুবিধাই বা পাবেন?

প্রথমবার প্রধানমন্ত্রী হয়েই বড় সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। জানিয়েছেন, মন্ত্রী হিসাবে সকলে যে সরকারি জমি ও ট্যাক্স ফ্রি গাড়িতে যাতায়াতের সুবিধা পান, তা তিনি নেবেন না। এবং বিএনপি-র বাকি মন্ত্রীরাও এই সুযোগ-সুবিধা নেবেন না। তবে বেতন না নেওয়ার কথা বলেননি।

  • বাংলাদেশে প্রধানমন্ত্রীর বেতন ও অন্যান্য সুবিধার কথা উল্লেখ করা হয়েছে দ্য প্রাইম মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্টে। সেখানে উল্লেখ রয়েছে, বাংলাদেশে প্রধানমন্ত্রী মাসে ১ লাখ ১৫ হাজার টাকা বেতন পাবেন। এর পাশাপাশি বাড়ি ভাড়া হিসাবে পাবেন ১ লাখ টাকা।
  •  প্রধানমন্ত্রী হিসাবে দৈনিক ভাতা পাবেন ৩ হাজার টাকা। নিজের এবং পরিবারের জন্য পরিবহন, বিমান ভ্রমণের জন্য বিমা কভারেজ ২৫ লাখ টাকা এবং  দেড় কোটি টাকা তহবিল পাবেন।
  • প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে দেশে এবং দেশের বাইরের যেকোনও মেডিক্যাল চিকিৎসা সুবিধা পাবেন। সঙ্গে পরিবারও চিকিৎসার সুবিধা পাবেন।
  • শুধু বেতনই নয়, প্রধানমন্ত্রী হিসাবে বিনোদনের খরচও সরকার থেকেই দেওয়া হয়। এছাড়া রোজ বাসভবন থেকে সরকারি অফিসে যাতায়াতের খরচও বহন করে রাষ্ট্র। পরিবারের যাতায়াতের খরচও পাওয়া যায়।
  • প্রধানমন্ত্রী হিসাবে সরকারি বাসভবন পাবেন তারেক রহমান। এমনকী সেই বাসভবন সাজানোর খরচও বহন করবে সরকার। যদি সরকারি বাসভবনে না থেকে, নিজের বাড়িতে থাকেন, তাহলে এর জন্য ১ লক্ষ টাকা দেওয়া হবে বাড়ি ভাড়া বাবদ।
  • প্রধানমন্ত্রীর বাসভবনে বিদ্যুৎ, জল, ফোন ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের খরচও বহন করে সরকার। নিরাপত্তারক্ষীদের খরচও দেবে সরকার।
  • দেশের ভিতরে যাতায়াত সম্পূর্ণ ফ্রি। প্রধানমন্ত্রী হিসাবে দেশের বাইরে গেলে, তার জন্যও আলাদা ভাতা পাবেন তারেক রহমান।
  • সাড়ে চার হাজার কিলোমিটারের মধ্যে গৃহস্থালি পণ্য পরিবহনের জন্য গাড়ি, বিমান, ট্রেন, জাহাজের খরচ দেওয়া হবে সরকারি কোষাগার থেকে।