AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Social Media Ban: ১৬ বছর না হলে হাত দেওয়া যাবে না ফেসবুক-ইন্সটাগ্রামে! গেমিংয়েও খাঁড়া, বড় সিদ্ধান্তের পথে সরকার

Social Media Ban Under 16: প্রস্তাবটি কার্যকর হলে, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স, স্ন্যাপচ্যাট, রেডিট, থ্রেডস, ইউটিউব-এর মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলি নিষিদ্ধ হয়ে যাবে। এই সোশ্যাল হ্যান্ডেলগুলিতে ১৬ বছরের কম বয়সীরা রেজিস্টার বা লগ ইন করতে পারবে না।

Social Media Ban: ১৬ বছর না হলে হাত দেওয়া যাবে না ফেসবুক-ইন্সটাগ্রামে! গেমিংয়েও খাঁড়া, বড় সিদ্ধান্তের পথে সরকার
প্রতীকী চিত্র।Image Credit: Chatgpt
| Updated on: Jun 15, 2026 | 3:45 PM
Share

লন্ডন: সোশ্য়াল মিডিয়ায় আসক্ত সবাই। বাচ্চা থেকে বুড়ো-সকলেরই চোখ আটকে থাকে ফেসবুক, ইন্সটাগ্রামে।  তবে এই সোশ্য়াল মিডিয়ার নেতিবাচক প্রভাবও রয়েছে। ছোট ছোট শিশুদের সোশ্য়াল মিডিয়া (Social Media) থেকে সুরক্ষার জন্য এবার বড় পদক্ষেপ করতে চলেছে প্রশাসন।

ব্যান হবে সোশ্যাল মিডিয়া?

অনলাইনে শিশুদের নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে ব্রিটেনের বড় পরিকল্পনা। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার (Kier Starmer) শীঘ্রই ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ (Social Media Ban) করার ঘোষণা করতে পারেন।

কী কী বন্ধ হবে?

প্রস্তাবটি কার্যকর হলে, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স, স্ন্যাপচ্যাট, রেডিট, থ্রেডস, ইউটিউব-এর মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলি নিষিদ্ধ হয়ে যাবে। এই সোশ্যাল হ্যান্ডেলগুলিতে ১৬ বছরের কম বয়সীরা রেজিস্টার বা লগ ইন করতে পারবে না। নাবালকদের নতুন অ্যাকাউন্ট তৈরি করা যেমন নিষিদ্ধ হবে, তেমনই যাদের অ্যাকাউন্ট আছে, তার ব্যবহারও নিয়ন্ত্রণ করা হতে পারে।

চ্যাটিং নিয়ে চিন্তা-

সোশ্যাল মিডিয়ার পাশাপাশি কিছু গেমিং প্ল্যাটফর্মেও নতুন নিরাপত্তা বিধি জারি করা হতে পারে।  বিশেষ করে, সরকার অপরিচিতদের সাথে চ্যাট করার সুযোগ দেয়, এমন ফিচারগুলি শিশুদের জন্য বন্ধ করার কথা বিবেচনা করছে। ১৮ বছরের কম বয়সীদের যৌন বা কাম উদ্দীপক কনটেন্ট এবং এআই চ্যাটবটগুলিতে যাতে অপ্রাপ্তবয়স্করা ঢুকতে না পারে, সেই প্রস্তাব নিয়েও আলোচনা চলছে।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে শিশুদের মানসিক স্বাস্থ্য, অনলাইন নিরাপত্তা, সাইবার-বুলিং এবং ক্ষতিকর বিষয়বস্তুর প্রভাব নিয়ে একাধিক দেশ কঠোর পদক্ষেপ করছে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়া হয়েছে।

Follow Us