China Warns America: ‘নাক গলাবে না’, হরমুজ় অবরোধ নিয়ে আমেরিকাকে কড়া বার্তা চিনের!

China-America: চিন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কারও নাক গলানো তাঁরা পছন্দ করবে না। তাই, ইরান ও চিনের মধ্যে যদি আমেরিকা নাক গলায়, তাহলে তা কখনওই মেনে নেবে না বেজিং। একইসঙ্গে হরমুজ় প্রণালীতে অবরোধ না করার জন্য সতর্ক করা হয়েছে। চিনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুন বলেন, "ইরানের সঙ্গে আমাদের বাণিজ্য ও জ্বালানি সংক্রান্ত চুক্তি রয়েছে। আমরা আশা করি অন্যরা আমাদের বিষয়ে হস্তক্ষেপ করবে না।"

China Warns America: নাক গলাবে না, হরমুজ় অবরোধ নিয়ে আমেরিকাকে কড়া বার্তা চিনের!
শি জিনপিংImage Credit source: x

Apr 14, 2026 | 10:15 AM

বেজিং : ইরান-আমেরিকার যুদ্ধের ভবিষ্যত আপাতত অন্ধকারে। যুদ্ধবিরতির বৈঠক ভেস্তে গেল। তারপরই একে অপরকে আক্রমণ-পাল্টা আক্রমণ। ট্রাম্পের হরমুজ় অবরোধ। এদিকে, মাথা নোয়াতে নারাজ ইরান। যুদ্ধ কোন দিকে মোড় নেবে, বা আরও ভয়ঙ্কর কিছু হতে চলেছে কি না… বিশ্বজুড়ে একটা অজানা-আশঙ্কা তৈরি হচ্ছে। তারই মধ্যে এবার চিনের ভয়ঙ্কর হুঁশিয়ারি আমেরিকাকে। হরমুজ় অবরোধ নিয়ে কড়া বার্তা ডোনাল্ড ট্রাম্পকে।

চিন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কারও নাক গলানো তাঁরা পছন্দ করবে না। তাই, ইরান ও চিনের মধ্যে যদি আমেরিকা নাক গলায়, তাহলে তা কখনওই মেনে নেবে না বেজিং। একইসঙ্গে হরমুজ় প্রণালীতে অবরোধ না করার জন্য সতর্ক করা হয়েছে। চিনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুন বলেন, “ইরানের সঙ্গে আমাদের বাণিজ্য ও জ্বালানি সংক্রান্ত চুক্তি রয়েছে। আমরা আশা করি অন্যরা আমাদের বিষয়ে হস্তক্ষেপ করবে না।” তিনি আরও জানান, হরমুজ় প্রণালী চিনের জন্য খোলা রয়েছে। হরমুজ় প্রণালীতে আমেরিকার নৌ অবরোধ শুরু হওয়ার পর থেকেই চিনের তরফে এই সতর্কবার্তা এসেছে।

হরমুজ় প্রণালী চিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হরমুজ় প্রণালী থেকেই তাদের প্রায় ৪০ শতাংশ তেল এবং অন্তত ৩০ শতাংশ এলএনজি সরবরাহ হয়। তাই উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথ সুরক্ষিত রাখতে চিন যুদ্ধবিরতির পক্ষে সায় দিচ্ছে।

এদিকে, দিন কয়েক আগেই চিনকে হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর হুঁশিয়ারি, ইরানকে অস্ত্র সরবরাহ করলে চিনকে বড় সমস্যায় পড়তে হবে। গোয়েন্দা সূত্রে খবর মিলেছে, ইরানকে অস্ত্র সরবরাহ করবে চিন। একটি প্রতিরক্ষা প্রযুক্তি চিনে পাঠানো হবে। তারপরই গর্জে ওঠেন ট্রাম্প। স্পষ্টভাবে বলে দেন, ইরানকে অস্ত্র পাঠালে তা চিনের জন্য ভাল হবে না। যদিও অভিযোগ অস্বীকার করেছে চিন।

প্রসঙ্গত, গতকাল সন্ধে থেকেই হরমুজ় অবরোধ শুরু করেছে আমেরিকা। বন্দর ও আশেপাশের উপকূল অঞ্চলে মোতায়েন করা হয়েছে যুদ্ধজাহাজ। জানা গিয়েছে, হরমুজ়ে নৌ অবরোধ জারি করতে ১৫টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের কোনও জাহাজ এলেই তা সঙ্গে সঙ্গে উড়িয়ে দেওয়া হবে।

Follow Us