AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hantavirus Outbreak: জ্বর, পেশির যন্ত্রণা দিয়ে শুরু, হতে পারে মৃত্যুও! ছড়াচ্ছে মারণ Hantavirus

Hantavirus symptoms: জানা গিয়েছে, হান্টা ভাইরাসের একটি প্রকাপ, অ্যানডেস ভাইরাস পাওয়া গিয়েছে। মূলত দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, চিলিতেই এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। মানবদেহ থেকে সংক্রমিত হয় এই ভাইরাস। এটি কোভিডের মতো আকার ধারণ না করলেও, যথেষ্ট সংক্রামক।

Hantavirus Outbreak: জ্বর, পেশির যন্ত্রণা দিয়ে শুরু, হতে পারে মৃত্যুও! ছড়াচ্ছে মারণ Hantavirus
প্রতীকী চিত্র।Image Credit: Canva
| Updated on: May 07, 2026 | 5:05 PM
Share

ওয়াশিংটন: আবার এক ভাইরাসের থাবা। ছড়িয়ে পড়ছে হান্টা ভাইরাস (Hanta Virus)। ইতিমধ্যেই অনেকে আক্রান্ত। দ্বিতীয় করোনা ভাইরাস হতে চলছে হান্টা ভাইরাস? কী এই ভাইরাস, কীভাবে ছড়াচ্ছে, জেনে নিন বিস্তারিত।

লাক্সারি ক্রুজ শিপে ছড়িয়ে পড়েছে হান্টা ভাইরাস। ওই ক্রুজের বেশ কয়েকজন যাত্রীর রিপোর্ট পজেটিভ আসতেই আতঙ্ক ছড়িয়েছে। আমেরিকার তিনটি স্টেটে নজরদারি চালানো হচ্ছে সম্ভাব্য সংক্রমণের আশঙ্কায়।

জানা গিয়েছে, হান্টা ভাইরাসের একটি প্রকার- অ্যানডেস ভাইরাস পাওয়া গিয়েছে। মূলত দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, চিলিতেই এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। মানবদেহ থেকে সংক্রমিত হয় এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) জানিয়েছে, এটি কোভিডের মতো আকার ধারণ না করলেও, যথেষ্ট সংক্রামক। এই ভাইরাস সংক্রমণের কোনও চিকিৎসা নেই।   

কীভাবে ছড়ায় এই ভাইরাস?

ইঁদুর-ছুঁচো থেকে ছড়ায় হান্টা ভাইরাস। ইদুরের মূত্র, লালা বা শরীর থেকে নির্গত তরলের সংস্পর্শে এলে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।

রোগের উপসর্গ কী?

হান্টা ভাইরাসের প্রধান উপসর্গগুলি হল জ্বর, পেশির যন্ত্রণা, পেটের সমস্যা। সাধারণ ফ্লু বা সংক্রমণের মতো মনে হলেও, এই ভাইরাস অনেক বেশি মারণ রূপ ধারণ করে। ফুসফুসে জল জমতে থাকে। হান্টা ভাইরাসে মৃত্যুর হার ৫০ শতাংশ।

কত দিন শরীরে থাকে হান্টা ভাইরাস?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, মানবদেহে এক থেকে ছয় সপ্তাহ থাকে এই সংক্রমণ। তার থেকে বেশি সময়ও থাকতে পারে হান্টা ভাইরাস।

একটি লাক্সারি ক্রুজ জাহাজ, যা দক্ষিণ আটলান্টিকের আন্টার্কটিকা, সাউথ জর্জিয়া, সেন্ট হেলেনা, নাইটেঙ্গেল আইল্যান্ড ঘুরে এসেছে, সেখানে কয়েকজন যাত্রীর শরীরে হান্টা ভাইরাস পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই তিন যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। আক্রান্ত আরও কমপক্ষে পাঁচজন। এই ক্রুজ শিপের একজন যাত্রী জ়ুরিখের হাসপাতালে ভর্তি। দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষও আগে জানিয়েছিল যে দুইজন যাত্রীর রিপোর্ট পজেটিভ এসেছিল। এদের মধ্যে একজন ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি, অন্যজন মারা গিয়েছেন।  ২৩টি দেশের যাত্রী রয়েছে ওই ক্রুজ শিপে। এখন সেই ক্রুজ শিপ স্পেনের কেনেরি আইল্যান্ডের দিকে যাচ্ছে।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?