AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump: আজ থেকে আমেরিকায় চিনা পণ্যে হাত দিলেই লাগবে ‘ছ্যাঁকা’

Donald Trump: চিনও তাদের দেশে রফতানিকৃত আমেরিকার পণ্যের উপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক বসায়। চিনের এই পদক্ষপকে প্রতিশোধমূলক সিদ্ধান্ত বলে বর্ণনা করে হোয়াইট হাউস। সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য বেজিংকে ২৪ ঘণ্টা সময় দেন ট্রাম্প।

Donald Trump: আজ থেকে আমেরিকায় চিনা পণ্যে হাত দিলেই লাগবে 'ছ্যাঁকা'
বুধবার থেকে আমেরিকায় রফতানিকৃত চিনা পণ্যে ১০৪ শতাংশ শুল্ক দিতে হবে
| Updated on: Apr 09, 2025 | 7:25 AM
Share

ওয়াশিংটন: আমেরিকা ও চিনের ‘শুল্ক-যুদ্ধ’। এবার আমেরিকায় রফতানিকৃত চিনা পণ্যে ১০৪ শতাংশ শুল্ক দিতে হবে। বুধবার (৯ এপ্রিল) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্টের ২৪ ঘণ্টা সময়সীমার মধ্যে চিন মার্কিন পণ্যে ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক বসানোর সিদ্ধান্ত প্রত্যাহার না করাতেই চরম পদক্ষেপ করল হোয়াইট হাউস। বিশেষজ্ঞরা বলছেন, ১০৪ শতাংশ শুল্ক দিতে হলে আমেরিকায় চিনা পণ্যের দাম অনেকটাই বাড়তে পারে।

আমেরিকা ও চিনের এই শুল্ক-যুদ্ধের সূত্রপাত সপ্তাহ খানেক আগে। মার্চ পর্যন্ত আমেরিকায় রফতানিকৃত চিনা পণ্যে ১০ শতাংশ শুল্ক দিতে হত। গত ২ এপ্রিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনা পণ্যে অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক বসানোর কথা ঘোষণা করেন। যার ফলে আমেরিকায় রফতানিকৃত চিনা পণ্যে শুল্ক গিয়ে দাঁড়ায় ৪৪ শতাংশ। আবার ট্রাম্পের ঘোষণার পর হোয়াইট হাউসের তরফে জানানো হয়, সমস্ত দেশের পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপানো হচ্ছে। ফলে চিনের পণ্যে শুল্ক গিয়ে পৌঁছায় ৫৪ শতাংশ।

এরপর চিনও তাদের দেশে রফতানিকৃত আমেরিকার পণ্যের উপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক বসায়। চিনের এই পদক্ষপকে প্রতিশোধমূলক সিদ্ধান্ত বলে বর্ণনা করে হোয়াইট হাউস। সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য বেজিংকে ২৪ ঘণ্টা সময় দেন ট্রাম্প। না হলে আরও ৫৪ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেন। কিন্তু, নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার বার্তা দেয় চিন। তারপরই ট্রাম্প চিনা পণ্যে ১০৪ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্তে অনুমোদন দেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, প্রতিশোধমূলক যে শুল্ক চাপিয়েছিল চিন, তারা তা প্রত্যাহার করেনি। তাই চিনের পণ্যে ১০৪ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করা হল। বুধবার (৯ এপ্রিল) থেকে চিনের সমস্ত পণ্যে ১০৪ শতাংশ শুল্ক নেওয়া হবে বলে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আমেরিকায় চিনা পণ্যের দাম বাড়তে পারে। দুই দেশের শুল্ক-যুদ্ধে ‘ছ্যাঁকা’ লাগবে সাধারণ মানুষের।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.