Donald Trump: কবে শেষ হবে আমেরিকা-ইরানের মধ্যে যুদ্ধ? বলে দিলেন ট্রাম্প

তিনি এও বলেন, "সত্যি বলতে, আমরা তা করতে চাই না। শুরুতে আমি একটি চুক্তি করতে চেয়েছিলাম। এখন পরিস্থিতি এতটাই বদলে গেছে।এখন ইরানের খুব কম সংখ্যক মিত্র দেশ রয়েছে। এ কারণেই আমরা তা করতে চাই না। হ্যাঁ, তবে আলোচনা সম্ভব। কিন্তু আমরা এই মুহূর্তে সে বিষয়ে ভাবছি না।" একই তেলের দাম নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, "নির্বাচনের ঠিক পরেই তেলের দাম কমবে।"

Donald Trump: কবে শেষ হবে আমেরিকা-ইরানের মধ্যে যুদ্ধ? বলে দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: PTI

Sep 10, 2026 | 10:02 AM

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরানের সঙ্গে চলা যুদ্ধ শেষ হয়ে যাবে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরেই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর দাবি, ইরান আর বেশিদিন এই সংঘাত চালিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই।

ট্রাম্পের কথায়, ইরান বর্তমানে যথেষ্ট চাপে রয়েছে। মার্কিন নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করারও চেষ্টা করছে। তিনি বলেন, “আমি মনে করি, নির্বাচনের পরই যুদ্ধ শেষ হবে।” ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, তিনি অদূর ভবিষ্যতে ইরানের সঙ্গে কোনও আলোচনার কথা ভাবছেন না। তিনি এও বলেন, “সত্যি বলতে, আমরা তা করতে চাই না। শুরুতে আমি একটি চুক্তি করতে চেয়েছিলাম। এখন পরিস্থিতি এতটাই বদলে গেছে।এখন ইরানের খুব কম সংখ্যক মিত্র দেশ রয়েছে। এ কারণেই আমরা তা করতে চাই না। হ্যাঁ, তবে আলোচনা সম্ভব। কিন্তু আমরা এই মুহূর্তে সে বিষয়ে ভাবছি না।” একই তেলের দাম নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, “নির্বাচনের ঠিক পরেই তেলের দাম কমবে।”

তবে ট্রাম্পের এই মন্তব্যের সঙ্গে সে দেশের প্রশাসনের অভ্যন্তরীণ বিষয়গুলি মিলছে না বলেই মত আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টাদের একাংশ আশঙ্কা করছেন, ইরানের সঙ্গে এই সংঘাত ট্রাম্প যতদিন ক্ষমতায় আছেন, ততদিন পর্যন্ত চলতে পারে। ফলে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার বিষয়ে প্রেসিডেন্টের বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।

Loading...
Unable to load recommendations.
Follow Us