AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump: ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে বড় বার্তা ট্রাম্পের

Donald Trump: গত ২০ জানুয়ারি দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেন ট্রাম্প। তারপরই তিনি বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন। ভারতের উপর ২৬ শতাংশ পারস্পরিক শুল্ক চাপান তিনি। তবে এই সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত রাখার কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট।

Donald Trump: ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে বড় বার্তা ট্রাম্পের
নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প (ফাইল চিত্র)Image Credit: PTI
| Updated on: Apr 30, 2025 | 1:33 PM
Share

ওয়াশিংটন: ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি কী শীঘ্রই হতে চলেছে? তেমনই ইঙ্গিত দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা দারুণভাবে এগোচ্ছে। খুব দ্রুত বাণিজ্যচুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদী এখানে এসেছিলেন। ভারত বাণিজ্যচুক্তি চায়।”

ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি সম্পন্ন করতে দুটি দেশই তৎপর। এর আগে আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক ইঙ্গিত দিয়েছিলেন, নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যচুক্তি চূড়ান্ত। ভারত সরকারের চূড়ান্ত অনুমোদন পেলেই তা ঘোষণা করবে আমেরিকা। তিনি বলেন, “আমরা ভারতের প্রধানমন্ত্রী ও সেদেশের সংসদের অনুমোদনের অপেক্ষায় রয়েছি।”

গত ২০ জানুয়ারি দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেন ট্রাম্প। তারপরই তিনি বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন। ভারতের উপর ২৬ শতাংশ পারস্পরিক শুল্ক চাপান তিনি। তবে এই সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত রাখার কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। সেই সময়সীমা শেষ হবে জুলাইয়ে। তার আগেই ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে চাইছে আমেরিকা।

কয়েকদিন আগেই সপরিবারে ভারত সফরে এসেছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্পের ডেপুটি। বাণিজ্যচুক্তি-সহ একাধিক বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। মোদীর সঙ্গে বৈঠকের পর ভান্স বলেছিলেন, “দর কষাকষিতে দক্ষ প্রধানমন্ত্রী মোদী। সেজন্যই তাঁকে আমরা শ্রদ্ধা করি। কারণ, দেশের স্বার্থকে প্রধানমন্ত্রী মোদী সবার আগে রাখেন।” এর আগে গত ফেব্রুয়ারির মাঝামাঝি মোদী যখন আমেরিকা সফরে গিয়েছিলেন, তখন ট্রাম্পও বলেছিলেন, তাঁর চেয়েও দর কষাকষিতে ভাল মোদী। এবার ট্রাম্প জানালেন, ভারতের সঙ্গে শীঘ্রই বাণিজ্যচুক্তি হবে।

Follow Us