Bangladesh NEWS: বাংলাদেশ থেকে ভারতীয় সংবাদমাধ্যমে খবর পাঠান, দুই দেশের সম্পর্ক উন্নয়নে বার্তা ইমক্যাবের

IMCAB new executive committee: নতুন কমিটির সদস্যরা পেশাগত নিরপেক্ষতা ও উভয় দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথা তুলে করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্ডিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস ও পলিটিক্যাল গোকুল ভি কে, জাতীয় প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারি আইয়ুব ভুইয়া,  বাংলাদেশের রাষ্ট্রপতির সহকারী প্রেস-সচিব মাহফুজুর রহমান।

Bangladesh NEWS: বাংলাদেশ থেকে ভারতীয় সংবাদমাধ্যমে খবর পাঠান, দুই দেশের সম্পর্ক উন্নয়নে বার্তা ইমক্যাবের
ইমক্যাবের অনুষ্ঠানে ঘোষণা করা হয় নতুন কার্যনির্বাহী কমিটিImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 05, 2026 | 11:59 PM

‎‎ঢাকা: তাঁরা বাংলাদেশের সাংবাদিক। ভারতের গণমাধ্যমগুলিতে সাংবাদিক হিসেবে কাজ করেন। বাংলাদেশে ভারতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন হল ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’। সংক্ষেপে ইমক্যাব। শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের অভিজাত একটি হোটেলে অনুষ্ঠিত হল ‘ইমক্যাব নাইট’। জাঁকজমক এই অনুষ্ঠানে ঘোষণা করা হল ইমক্যাবের নতুন কার্যনির্বাহী কমিটি।

‎‎অনুষ্ঠানে সংগঠনের সদস্য, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনৈতিক কোরের সদস্য, রাজনীতিবিদ ও সরকারি, বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন কমিটি ঘোষনা করেন সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদ। ইমক্যাবের সহসভাপতি রাজীব খানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। ‎‎অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দ্বিপাক্ষিক সাংবাদিকদের স্বার্থরক্ষা, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমের মধ্যে পেশাগত মেলবন্ধন আরও জোরদার করার অঙ্গীকার করেন। নতুন কার্যনির্বাহী পরিষদ আগামী দুই বছর সংগঠন পরিচালনার দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটির সদস্য কারা হলেন-

  • ‎সভাপতি: ত্রিপুরা এক্সপ্রেসের শাহীন চৌধুরী
  • ‎সহ-সভাপতি: টিভি৯ বাংলার বাংলাদেশের ব্যুরো প্রধান রাজীব খান
  • সাধারণ সম্পাদক: দৈনিক যুগশঙ্খ ও ইস্টার্ন ক্রনিকলের মাসুম বিল্লাহ
  • ‎‎যুগ্ম সাধারণ সম্পাদক: ইউএনআই-র শরি আফরোজ জামান
  • ‎কোষাধ্যক্ষ: আমার অসম-র আবু আলি
  • ‎সাংগঠনিক সম্পাদক: ত্রিপুরা দর্পণের আমিনুল হক ভুইয়া

এছাড়া কার্যনির্বাহী সদস্যবৃন্দ হলেন দৈনিক স্টেটম্যানের বাসুদেব ধর, আনন্দবাজার পত্রিকার কুদ্দুস আফ্রাদ, দৈনিক দেশের কথা-র রফিকুল ইসলাম সবুজ, ফেইস নিউজ-র নির্মল চক্রবর্তী, দৈনিক স্যান্দন-র জাকির হোসেন ও ত্রিপুরা টাইমস-র মনির হোসেন।

‎‎নতুন কমিটির সদস্যরা পেশাগত নিরপেক্ষতা ও উভয় দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথা তুলে করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্ডিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস ও পলিটিক্যাল গোকুল ভি কে, জাতীয় প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারি আইয়ুব ভুইয়া,  বাংলাদেশের রাষ্ট্রপতির সহকারী প্রেস-সচিব মাহফুজুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন, বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি সোমনাথ দে, সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান মহম্মদ সাহাবুদ্দিন, প্রাক্তন সচিব ও হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, ইমক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ হোসেন, ইমক্যাবের উপদেষ্টা আনিসুর রহমান, ইমক্যাবের প্রাক্তন সাধারণ সম্পাদক দীপ আজাদ, নতুন কমিটির সভাপতি শাহীন চৌধুরী, বিশ্বজিৎ দত্ত, ডাইনামিক গ্রুপ অ্যান্ড কম্পানির এমডি নাজমুল হাসান ও ইমক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান।

Loading...
Unable to load recommendations.
Follow Us