AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan PM: কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী? জোট সরকার গড়ার ঘোষণা ইমরানের

Imran Khan: শেহবাজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ভাগ করে নেবে বলে শোনা গিয়েছিল। কিন্তু, হঠাৎই উল্টো সুর শোনা গেল ভুট্টোর গলায়। তিনি প্রধানমন্ত্রী হতে চান না বলে সাফ জানিয়ে দিলেন। অন্যদিকে, সরকার গঠন করতে নির্দলের সঙ্গে জোট করতে প্রস্তুত বলে ঘোষণা করেছে ইমরান খানের দল (PTI)।

Pakistan PM: কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী? জোট সরকার গড়ার ঘোষণা ইমরানের
কাপ্তানই হবেন প্রধানমন্ত্রী?Image Credit: AFP
| Updated on: Feb 21, 2024 | 2:31 PM
Share

ইসলামাবাদ: পাকিস্তানের জাতীয় নির্বাচনের ফল প্রকাশের পর সপ্তাহ পেরিয়ে গিয়েছে। এখনও কারা সরকার গঠন করবে, তা নিশ্চিত হল না। নওয়াজ শরিফের দল, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N) এবং‌ বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (PPP) জোট সরকার করতে সম্মত হয়েছিল। শেহবাজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ভাগ করে নেবে বলে শোনা গিয়েছিল। কিন্তু, হঠাৎই উল্টো সুর শোনা গেল ভুট্টোর গলায়। তিনি প্রধানমন্ত্রী হতে চান না বলে সাফ জানিয়ে দিলেন। অন্যদিকে, সরকার গঠন করতে অন্য দলের সঙ্গে জোট করতে প্রস্তুত বলে ঘোষণা করেছে ইমরান খানের দল (PTI)। ফলে পাকিস্তানে সরকার গঠন নিয়ে নতুন করে সংশয় তৈরি হল।

পাকিস্তানের জাতীয় নির্বাচনে কোনও দলই সরকার গঠন করার মতো আসন পায়নি। পাকিস্তানের তিনটি প্রধান দল- PML-N, PPP এবং PTI এককভাবে সরকার গড়তে পারবে না। কোনও দলের সঙ্গে জোট গড়তে হবে। PML-N এবং PPP যখন জোট বাঁধার কথা ঘোষণা করেছে, তখনই PTI -এর পাল্টা দাবি, তাদের সরকার গড়ার মতো আসন রয়েছে। যদিও পিটিআইয়ের প্রার্থীরা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফলে সরকার গঠন করা সহজ নয়। এর মধ্যে হঠাৎ করেই বিলাওয়াল ভু্ট্টো জানিয়ে দিলেন, তিনি শর্তসাপেক্ষে প্রধানমন্ত্রী হতে চান না। নির্বাচনে জয়ী হয়ে এলেই তিনি প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন বলে জানিয়েছেন। ভুট্টোর এই মন্তব্যে PML-N এবং PPP -এর জোট সরকার গড়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই আবহেই সোমবার অন্য দলের সঙ্গে জোট করার কথা ঘোষণা করল ইমরান খানের দল পিটিআই। যা পাকিস্তানের বর্তমান রাজনৈতিক আবহে বিশেষ তাৎপর্যপূর্ণ।

পিটিআই দলের প্রার্থীরা নির্দল হিসাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেজন্য ইমরানের দল সরকার গড়তে পারছে না। সেই সমস্যা দূর করতেই এবার পাকিস্তানের রেজিস্টার্ড রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (SIC) যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্য দলের সঙ্গে জোট করে সরকার গড়ার কথা ঘোষণা করে পিটিআই চেয়ারম্যান গোহর আলি খান সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা ঐকমত্যে পৌঁছেছি যে, আমাদের প্রাদেশিক ও জাতীয় পরিষদের প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দেবেন।”

প্রসঙ্গত, ইমরান খানের দল পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা সবচেয়ে বেশি ভোট (৯৩টি) পেয়েছে। নওয়াজ়ের দল পিএমএল-এন পেয়েছে ৭৫টি এবং বিলাবলের পিপিপি পেয়েছে ৫৩টি আসন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?