AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India aid to Nepal: বিপদে পড়শির পাশে ভারত, নেপালে সাড়ে ৫ টন জীবনদায়ী ওষুধ নিয়ে উড়ে গেল বায়ুসেনা

India aid to Nepal: ইন্দো-নেপাল সীমান্তে উদ্ধারকাজে যুদ্ধকালীন তৎপরতায় সহযোগিতার জন্য সশস্ত্র সীমা বল বা এসএসবি-র প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইন্দো-নেপাল এবং ইন্দো-ভুটান সীমান্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছে এস এস বি।

India aid to Nepal:  বিপদে পড়শির পাশে ভারত, নেপালে সাড়ে ৫ টন জীবনদায়ী ওষুধ নিয়ে উড়ে গেল বায়ুসেনা
নেপালে উড়ে গেল ভারতীয় বায়ুসেনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 02, 2026 | 9:30 AM
Share

কাঠমাণ্ডু:  বিপর্যস্ত নেপালের পাশে ভারত। ৫.৫ টন প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধ এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ১১ জনের উদ্ধারকারী দল নিয়ে নেপালের উদ্দেশ্যে উড়ে গেল ভারতীয় বায়ুসেনার পঞ্চম এয়ারক্রাফ্ট। ভারতের তরফে আগে পাঠানো ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গ্রাউন্ডজিরো রসূয়ার ক্যাম্পে। নেপাল সেনার হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে ভারতীয় বায়ুসেনা।

ইন্দো-নেপাল সীমান্তে উদ্ধারকাজে যুদ্ধকালীন তৎপরতায় সহযোগিতার জন্য সশস্ত্র সীমা বল বা এসএসবি-র প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইন্দো-নেপাল এবং ইন্দো-ভুটান সীমান্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছে এস এস বি।

২৬ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর। হড়পা বানে বিধ্বস্ত নেপাল থেকে  মঙ্গলবার পর্যন্ত ১০০৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও খোঁজ নেই চার হাজারেও বেশি মানুষের। তবে আরও কোনও ভারতীয় উদ্ধার হয়েছে কিনা, সে তথ্য এখনও স্পষ্ট নয়। কীভাবে নেপালের বিপর্যয়ে মৃতদের দেহ শনাক্ত করতে হবে, যদি তাঁরা ভারতীয় হন, তাহলে স্বজন বলে পরিচয় দিয়ে কীভাবে দেহ ভারতে ফিরিয়ে আনতে হবে, তা নিয়ে ভারতীয় দূতাবাস বিশদে জানিয়েছে।

নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের মতে, উষ্ণায়নের কারণে নেপালে বিপর্যয়ের ঝুঁকি ক্রমেই বাড়ছে। গত সপ্তাহের হড়পা বান সেই নিয়েই সতর্ক করছে মানুষজনকে। এই নিয়ে সতর্ক করেছে রাষ্ট্রপুঞ্জও।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ