Iran Attacks Ship: ভারতের পর আরও এক জাহাজে হামলা ইরানের, এবার কোন দেশ নিশানা?

Iran attacks ship near Oman: ইরান-আমেরিকা সংঘাতের পরই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরান। পরে ভারত সহ কিছু দেশকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেওয়া হয়। আমেরিকার সঙ্গে সংঘর্ষবিরতি ঘোষণার পর ইরান হরমুজ প্রণালী খুললেও, তা ফের বন্ধ করে দেয়। সম্প্রতি ভারতের জাহাজের উপরও গুলি চালিয়েছিল ইরানের সেনা। এবার ফের জাহাজে হামলা। 

Iran Attacks Ship: ভারতের পর আরও এক জাহাজে হামলা ইরানের, এবার কোন দেশ নিশানা?
প্রতীকী চিত্র।Image Credit source: Gemini AI

|

Apr 22, 2026 | 12:52 PM

তেহরান: সবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। তার কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালীতে কন্টেনার বোঝাই জাহাজে হামলা চালাল ইরান (Iran Attacking Ship)। ইসলামিক রেভেলিউশনারি গার্ডের এই কীর্তিতে আবার নতুন করে উত্তেজনা বাড়তে পারে, এমনটাই আশঙ্কা।

ইরান-আমেরিকা সংঘাতের পরই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরান। পরে ভারত সহ কিছু দেশকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেওয়া হয়। আমেরিকার সঙ্গে সংঘর্ষবিরতি ঘোষণার পর ইরান হরমুজ প্রণালী খুললেও, তা ফের বন্ধ করে দেয়। সম্প্রতি ভারতের জাহাজের উপরও গুলি চালিয়েছিল ইরানের সেনা। এবার ফের জাহাজে হামলা।

জানা গিয়েছে, বুধবার সকাল ৭টা ৫৫ মিনিট নাগাদ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার পথে একটি কন্টেনার শিপ বা জাহাজে হামলা করে ইরান। কোনও সতর্কতা বা ওয়ার্নিং ছাড়াই ইরানের রেভেলিউশনারি গার্ড ওই জাহাজে গুলি চালায়। ওই জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও, কেউ আহত হননি বলেই খবর। তেল লিক করে প্রাকৃতিক বিপদও ঘটেনি। কোন দেশের জাহাজের উপরে হামলা করেছে ইরান, তা এখনও স্পষ্ট নয়।

ইরান এখনও হামলার দায় স্বীকার করেনি। ফলে অফিসিয়াল বিবৃতিও পাওয়া যায়নি, যার কারণে হামলা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে।

এদিকে, আমেরিকা সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়ালেও, তারা জানিয়েছে যে হরমুজ প্রণালী ও ইরানের বন্দরে ঢোকা-বেরনোর পথ বন্ধ রাখবে। কোনও জাহাজ ঢুকতে বা বেরতে দেবে না।

Follow Us