Iran-US: ‘ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে কোনও কথা হয়নি’, ট্রাম্পের দাবি ‘মিথ্যে’, জানাল ইরান

Iran denies Trump claim: মার্কিন প্রেসিডেন্টের 'ইউরেনিয়াম হস্তান্তর'-এর দাবি ভিত্তিহীণ। এমনটাই বলছে ইরান। সেদেশের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের গালিবফের ঘনিষ্ঠ একটি সূত্র ট্রাম্পের দাবির সরাসরি বিরোধিতা করে বলেছে,"আমেরিকার কাছে কোনও ধরনের পারমাণবিক উপাদান হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়নি।”

Iran-US: ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে কোনও কথা হয়নি, ট্রাম্পের দাবি মিথ্যে, জানাল ইরান
ইরান-আমেরিকাImage Credit source: Tv9 Bangla

Apr 17, 2026 | 9:17 AM

তেহরান : ট্রাম্প দাবি করছেন। ইরান তা অস্বীকার করছে। গত ৬ সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে এটাই দেখা গিয়েছে বারবার। এই যেমন সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন, মজুত থাকা ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান। কিন্তু কোথায় কী, তেহরান দাবি করল এরকম কোনও চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। আর দুই দেশের মধ্যে ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে কোনও কথাও হয়নি। ট্রাম্প নাকি আবারও ‘মিথ্যে’ দাবি করেছে বলে জানিয়েছে ইরান।

হোয়াইট হাউজ়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়েছে। উভয় পক্ষের মধ্যেই একটি চুক্তি হয়েছে। যা ছয় সপ্তাহ ধরে চলা সংঘাতে ইতি টানতে পারে। তিনি আরও দাবি করেছেন, সেই চুক্তি সম্পন্ন হতে খুব বেশি দেরি নেই। উল্লেখ্য, এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে সংঘাতের মূল লক্ষ্যই হল পারমাণবিক কর্মসূচি বন্ধ করা। তাই ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য বারবার ইরানকে চাপ দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর।

 ইরানের দাবি

মার্কিন প্রেসিডেন্টের ‘ইউরেনিয়াম হস্তান্তর’-এর দাবি ভিত্তিহীণ। এমনটাই বলছে ইরান। সেদেশের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের গালিবফের ঘনিষ্ঠ একটি সূত্র ট্রাম্পের দাবির সরাসরি বিরোধিতা করে বলেছে,”আমেরিকার কাছে কোনও ধরনের পারমাণবিক উপাদান হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়নি।” ইরানের আরও একটি সূত্র এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে দাবিকে ‘মিথ্যা’ বলা হয়েছে। ওই সূত্রের দাবি, দুই দেশের মধ্যে আলোচনায় “কোনও বড় অগ্রগতি হয়নি।”

যুগান্তকারী সাফল্যের দাবি ট্রাম্পের

প্রায় ছয় সপ্তাহের সংঘাতের পর আমেরিকা ও ইরান একটি চুক্তিতে পৌঁছনোর খুব কাছাকাছি রয়েছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প দাবি করেন, তেহরানে সঙ্গে ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে চুক্তি সাক্ষরিত হলে ছয় সপ্তাহ ধরে চলা সংঘাতে ইতি টানতে পারে। ট্রাম্প আরও ইঙ্গিত দেন, চুক্তি হলে তিনি ইসলামাবাদে যেতে পারেন।

পারমাণবিক নিষেধাজ্ঞার ওপর গুরুত্ব

ট্রাম্প আরও জানিয়েছেন, যে কোনও চুক্তিতে অবশ্যই নিশ্চিত করতে হবে যেন ইরানের কাছে কোনও অবস্থাতেই যেন পারমাণবিক অস্ত্র না থাকে। কিন্তু, ইরান যদি না মানে আর যদি চুক্তি না হয়, তাহলে তার পরিণতি ইরানের জন্য ভাল হবে না। আর বিশ্বের জন্যও ভাল হবে। ট্রাম্প আরও জানিয়েছেন, আগের তুলনায় সাম্প্রতিক আলোচনায় তেহরানকে আরও নমনীয় মনে হয়েছে।

ইরান কোনও অগ্রগতির ইঙ্গিত দেয়নি

ট্রাম্পের দাবি সত্ত্বেও, ইরানের বিভিন্ন সূত্র ইঙ্গিত দিয়েছে যে, আলোচনা অমীমাংসিত রয়েছে। চূড়ান্ত চুক্তি থেকে অনেক দূরে রয়েছে তারা। তেহরান জানিয়েছে, পারমাণবিক উপকরণ হস্তান্তরসহ মূল বিষয়গুলোতে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

Follow Us