How to Survive a Nuclear Bomb Attack: পরমাণু বোমা পড়লে কীভাবে বাঁচবেন? শেখাচ্ছে ইরান

Iran’s Nuclear Explosion Survival Advisory: প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আরেকটও রাস্তা দেখছেন। ইজরায়েল প্রকাশ্যে পরমাণু গবেষণার কথা অস্বীকার করলেও তাদের জেরিকো ব্যালিস্টিক মিসাইলে চাপিয়ে তেহরানে বোমা ফেলতে পারে। মার্কিন স্পেশ্যাল অপারেশন ফোর্স বা SOF কমান্ডোরা পিকএক্স পাহাড়ে উঠে নিউক্লিয়ার ডিভাইস রেখে আসতে পারে, তবে সেটা চূড়ান্ত চ্যালেঞ্জিং। আবার B61-11-এর মতো থার্মো-নিউক্লিয়ার বোমা বাতাসে প্রচুর রেডিয়ো-অ্যাক্টিভ পদার্থের জন্ম দেবে।

How to Survive a Nuclear Bomb Attack: পরমাণু বোমা পড়লে কীভাবে বাঁচবেন? শেখাচ্ছে ইরান
ইরান প্রশাসন কী পরামর্শ দিচ্ছে?

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 15, 2026 | 9:07 PM

তেহরান: প্রথমে সাংবাদিক টাকার কার্লসনের বিস্ফোরক দাবি। ঠিক তারপরই ইরানের জাতীয় টিভিতে ৮ মিনিটের একটা অ্যাডভাইসারি ভিডিয়ো। এই দুইয়ের অভিঘাতে তোলপাড় বিশ্ব। টাকার দাবি করেন, নেতানিয়াহুর চাপে তেহরানে পরমাণু বোমা ফেলতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরানি সিভিল ডিফেন্স দফতরের তৈরি ভিডিয়োতে দেখানো হল, পরমাণু বোমা বিস্ফোরণ হলে কীভাবে নাগরিকরা প্রাণ বাঁচাতে পারবেন? বা বলা ভালো, বিস্ফোরণ ঘটলে কীভাবে অবিলম্বে তীব্র তাপ ও তেজস্ক্রিয় বিকিরণের হাত থেকে বাঁচবেন।

ইরান প্রশাসনের পরামর্শ-

  • বিস্ফোরণের তীব্র ঝলকানির দিকে সরাসরি তাকাবেন না, নইলে অন্ধ হয়ে যাবেন
  • বাইরে থাকলে অবিলম্বে কাছের বিল্ডিংয়ে ঢুকুন, উল্টো হয়ে শুয়ে পড়ুন চোখ-নাক ঢেকে
  • দূর থেকে বিস্ফোরণ দেখতে পেলে ক্যামেরায় ছবি তোলার আগে প্রাণ বাঁচাতে শেল্টারে ঢুকুন
  • বিল্ডিংয়ের সবচেয়ে নিচের ফ্লোরে বা দরজা-জানালা থেকে সবচেয়ে দূরে থাকুন
  • বিস্ফোরণ টের পেলে আগে দরজা-জানালা-এসি বন্ধ করে দিন

বিস্ফোরণের পরে প্রাণে বেঁচে গেলে তার পরে কী করতে হবে সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে। ইরানি চ্যানেলের এই ভিডিয়োয় বলা হয়েছে-

  • বিস্ফোরণের পরেই গায়ের সবচেয়ে বাইরের জামা খুলে সিল বাক্সে রেখে দিন
  • এতে তেজস্ক্রিয় ধুলো বা ডাস্ট-কে অন্তত একটা নির্দিষ্ট জায়গায় বন্দি রাখা যাবে
  • সঙ্গে সঙ্গে স্নান করুন, উষ্ণ গরম জল ও সাবান, শ্যাম্পু দিয়ে চুল, শরীর ধুয়ে নিন
  • শুধুমাত্র সিল করা বোতলের জল পান করুন, বাইরে রাখা খাবার একেবারেই নয়
  • বিস্ফোরণের পর ২৪-৭২ ঘণ্টা বাড়িতেই থাকুন, সিভিল ডিফেন্সের কর্মীরা এসে উদ্ধার করবে

এখন প্রশ্ন উঠতেই পারে, পরমাণু বোমা হামলার হাত থেকে কী এই সব মামুলি পদক্ষেপ কাউকে সত্যি বাঁচাতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, স্থান-কাল-পাত্র ভেদে বিস্ফোরণের পর এটাই বেসিক মেডিক্যাল সায়েন্স। পরমাণু বোমা মূলত বিস্ফোরণ তিনটি ভাগে হয়। প্রথমে তীব্র আলোর ঝলকানি ও চরম উত্তাপ সৃষ্টি, তারপরে ধারাবাহিক বিস্ফোরণের ঢেউ ও সবশেষে মারাত্মক তেজস্ক্রিয় বিকিরণ। ধরুন, বিস্ফোরণের সময় কেউ চোখ-মুখ ঢেকে কংক্রিটের ব্লকের আড়ালে লুকালেন। তাহলে আলোর ঝলকানিতে অন্ধ হওয়ার হাত থেকে খানিকটা বাঁচার আশা থাকে। উল্টো হয়ে শুলে শরীর কম পুড়বে ও কয়েক সেকেন্ড পরেই উড়ে আসা বিপুল ধ্বংসাবশেষের হাত থেকেও বাঁচতে পারেন। জামাকাপড় সঙ্গে সঙ্গে খুলে স্নান করে নিলে তেজস্ক্রিয় বিকিরণের হাত থেকে যতটা সম্ভব বাঁচা যায়।

তবে সত্যি যদি ট্রাম্প তেহরানে পরমাণু বোমা ফেলেন, তাহলে কিন্তু লাখ লাখ মানুষের মৃত্যু নিশ্চিত। বিভিন্ন দেশ সবমিলিয়ে ২০০০ বার পরমাণু বোমা পরীক্ষা করলেও যুদ্ধে একবারই পরমাণু বোমার ব্যবহার হয়েছে। ১৯৪৫-এ দ্বিতীয় বিশ্ব যুদ্ধে আমেরিকা জাপানে দুটি পরমাণু বোমা ফেলে। গত ৬ অগস্ট হিরোশিমায় ‘লিটল বয়’ ও ৯ অগস্ট নাগাসাকিতে ফ্যাট ম্যান নামের দুটি অ্যাটম বোমায় প্রাথমিক ভাবেই প্রায় আড়াই লাখ মানুষ সরকারি হিসাবে মারা যান। বিস্ফোরণের বহু বছর পরও তেজস্ক্রিয়তার জন্য লাখ লাখ মানুষ লিউকেমিয়া, থাইরয়েড, ব্রেস্ট ও লাং ক্যান্সারে ভুগে মারা গিয়েছেন। তাঁদের সংখ্যাটাও সাড়ে পাঁচ লাখের বেশি। তবে জাপানের ভয়াবহতা দেখার পর বিশ্বজুড়ে গত ৮০ বছরে তৃতীয়বার কেউ নিউক্লিয়ার বোমা ব্যবহার করেনি।

তবে ট্রাম্পের পক্ষে ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা হামলা কোনও সহজ সিদ্ধান্ত নয়। যদিও গত এপ্রিলে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই লিখেছিলেন, ‘আজ রাতেই আস্ত একটা সভ্যতা ধ্বংস হবে।” কিন্তু এদিন ট্রাম্প নিজের মুখে পরমাণু বোমা হামলার আশঙ্কা উড়িয়ে বলেছেন, “আমি কেন বোমা ফেলব? আমার কী দরকার পড়েছে? পরমাণু বোমা ছাড়াও আরও উপায় আমার জানা আছে।” কী উপায়? মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ইরানের সবচেয়ে সুরক্ষিত পিকএক্স পাহাড়ে B61-11 থার্মো-নিউক্লিয়ার বাঙ্কার বোমা হামলা চালাতে পারেন ট্রাম্প।

B61-11 থার্মো-নিউক্লিয়ার বাঙ্কার বোমা কী?

  • B61-7 বাঙ্কার বাস্টার বোমার আধুনিকতম রূপ B61-11
  • হামলাস্থলে ৩৬০ থেকে ৪০০ কিলো টনের ড্যামেজ হবে
  • আমেরিকার ভাঁড়ারে এরকম ১০০-রও বেশি বোমা মজুত
  • তবে ICBM বা SLBM হামলার সুযোগ নেই পাহাড়ি এলাকায়
  • ইরানে মিসাইল পাঠালে যেতে হবে রাশিয়ার আকাশপথে
  • পুতিন রাজি হবেন না, সেটা একপ্রকাশ নিশ্চিত
  • W76 and W76-1-এর মতো বোমা থাকলেও মাটির নিচে হামলায় অদক্ষ
  • ট্রাম্পের শেষ অপশন ৪৫৫ কিলোটনের W88 ব্যালিস্টিক ওয়ারহেড

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আরেকটও রাস্তা দেখছেন। ইজরায়েল প্রকাশ্যে পরমাণু গবেষণার কথা অস্বীকার করলেও তাদের জেরিকো ব্যালিস্টিক মিসাইলে চাপিয়ে তেহরানে বোমা ফেলতে পারে। মার্কিন স্পেশ্যাল অপারেশন ফোর্স বা SOF কমান্ডোরা পিকএক্স পাহাড়ে উঠে নিউক্লিয়ার ডিভাইস রেখে আসতে পারে, তবে সেটা চূড়ান্ত চ্যালেঞ্জিং। আবার B61-11-এর মতো থার্মো-নিউক্লিয়ার বোমা বাতাসে প্রচুর রেডিয়ো-অ্যাক্টিভ পদার্থের জন্ম দেবে। আশপাশের ৩০০ কিলোমিটার এলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে। এই প্রসঙ্গেও কার্লসনের ভবিষ্যদ্বাণী-আমেরিকা একবার পরমাণু বোমা ফেললে বোতলবন্দি দৈত্য বেরিয়ে পড়বে। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু হামলায় মুখিয়ে আছে। ভারত ও পাকিস্তানও পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। সিওলের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে পারে নর্থ কোরিয়া। ১৯৪৫ থেকে চলে আসা নো-নিউক্লিয়ার ওয়েপেন পলিসি মুহূর্তে বাতিল হয়ে যাবে। সবমিলিয়ে দুনিয়া ট্রাম্পের এক এক পদক্ষেপের পর এক মুহূর্তে প্রলয় নেমে আসতে পারে।

Loading...
Unable to load recommendations.
Follow Us