Iran Slams US over India Remark: ‘কাভি ইন্ডিয়া আকে তো দেখো…’, ভারতের হয়ে ট্রাম্পকে চোখা জবাব ইরানের

US India diplomatic row news: আমেরিকার জন্মগত নাগরিকত্ব আইনের পরিবর্তনের ডাক দিয়ে মার্কিন রাজনৈতিক কমেন্টেটর ও রেডিয়ো সঞ্চালক মাইকেল স্যাভেজ ভারত ও চিনকে নরক বা হেল-হোল (Hell Hole) বলে উল্লেখ করেন। আমেরিকায় কর্মরত ভারতীয়দের নাম না করে গ্যাংস্টার বলে উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পোস্ট শেয়ার করেন। এরপরই বিতর্ক শুরু হয়।

Iran Slams US over India Remark: কাভি ইন্ডিয়া আকে তো দেখো..., ভারতের হয়ে ট্রাম্পকে চোখা জবাব ইরানের
ট্রাম্পের অপমানের জবাব ইরানের।Image Credit source: PTI

|

Apr 24, 2026 | 11:05 AM

তেহরান: ভারতকে নরকের সঙ্গে তুলনা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের (Donald Trump)! জবাব দিয়েছে ভারত। ট্রাম্পের এই মন্তব্যকে অত্যন্ত কুরুচিপূর্ণ বলেই উল্লেখ করেছে। এবার ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকাকে খোঁচা দিল ইরান (Iran)। বলল, ‘কাভি ইন্ডিয়া আকে তো দেখো!’ (কখনও ভারতে এসে তো দেখো)।

আমেরিকার জন্মগত নাগরিকত্ব আইনের পরিবর্তনের ডাক দিয়ে মার্কিন রাজনৈতিক কমেন্টেটর ও রেডিয়ো সঞ্চালক মাইকেল স্যাভেজ ভারত ও চিনকে নরক বা হেল-হোল (Hell Hole) বলে উল্লেখ করেন। আমেরিকায় কর্মরত ভারতীয়দের নাম না করে গ্যাংস্টার বলে উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পোস্ট শেয়ার করেন। এরপরই বিতর্ক শুরু হয়।

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পরই এক্স হ্যান্ডেলে মুম্বইয়ে ইরানের কনস্যুলেট জেনারেল মহারাষ্ট্রের সংস্কৃতি ও ভৌগলিক ঐতিহ্যের ছবি তুলে ধরেন। ওই পোস্টে লেখা, “মিস্টার ট্রাম্পকে সাংস্কৃতিক ডিটক্সের জন্য পাঠানো উচিত। তাহলে হয়তো এই বাজে বকা কমবে। কখনও ভারতে এসে দেখো, তারপর বলো।”

Follow Us