AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran-Israel Conflict: মুহুর্মুহু কাঁপছে তেহরান, ১০০ জেট নিয়ে হামলা ইজরায়েলের! মধ্যপ্রাচ্য জুড়ে শুধুই গোলা-বারুদের গন্ধ

Iran-Israel Conflict: এফ০৩৫ আদির ফাইটার জেট, এফ-১৫১ রাম গ্রাউন্ড অ্যাটাক জেটস এফ-১৬১ সুফা এয়ার ডিফেন্স জেটের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে ইরানের উপরে হামলা চালাচ্ছে ইজরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ। সুপারসনির মিসাইলের মতো লং রেঞ্জের মিসাইল দিয়ে ইরানের সেনাঘাঁটির উপরে গোলাবর্ষণ করা হচ্ছে।

Iran-Israel Conflict: মুহুর্মুহু কাঁপছে তেহরান, ১০০ জেট নিয়ে হামলা ইজরায়েলের! মধ্যপ্রাচ্য জুড়ে শুধুই গোলা-বারুদের গন্ধ
ইরানে ইজরায়েলের হামলা।Image Credit: X
| Updated on: Oct 26, 2024 | 2:37 PM
Share

তেহরান: মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে তেহরান, কারজ। ইরানের উপরে ভয়ঙ্কর হামলা ইজরায়েলের। ১০০টি ফাইটার জেট নিয়ে ইরানের উপরে হামলা চালাল ইজরায়েলের সেনা। জানা গিয়েছে, নির্দিষ্টভাবে ইরানের সেনাঘাঁটি গুলিকেই নিশানা বানিয়ে আক্রমণ চালানো হচ্ছে। এয়ারস্ট্রাইকের জেরে একদিকে যেমন ইরানে আতঙ্ক, থমথমে পরিবেশ। সেখানেই পড়শি ইরাক, সিরিয়াও ভয়ে আকাশপথ বন্ধ করে দিয়েছে। ইজরায়েলের এই হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ খোমেইনি।

গত বছরের অক্টোবরে ইজরায়েল-হামাসের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল, তা বছর ঘুরে ইরান-ইজরায়েলের যুদ্ধে পরিণত হয়েছে। লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লা প্রধান, তার উত্তরসূরীকে হত্যা করেছে ইজরায়েল। খতম করেছে হামাস প্রধানকেও। এই আক্রমণের পাল্টা জবাবেই সম্প্রতি ইজরায়েলের উপরে ২০০ ব্যালেস্টিক মিসাইল দিয়ে হামলা চালায় ইরান। এবার প্রত্যুত্তর দিল ইজরায়েল।

জানা গিয়েছে, এফ০৩৫ আদির ফাইটার জেট, এফ-১৫১ রাম গ্রাউন্ড অ্যাটাক জেটস এফ-১৬১ সুফা এয়ার ডিফেন্স জেটের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে ইরানের উপরে হামলা চালাচ্ছে ইজরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ। সুপারসনির মিসাইলের মতো লং রেঞ্জের মিসাইল দিয়ে ইরানের সেনাঘাঁটির উপরে গোলাবর্ষণ করা হচ্ছে।

সূত্রের খবর, আগেই এই হামলা চালানোর পরিকল্পনা থাকলেও, খারাপ আবহাওয়ার কারণে এতদিন অপেক্ষা করছিল ইজরায়েল। তাদের মিসাইল গুলিতে অত্য়াধুনিক ক্য়ামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়, যা সরাসরি নির্দিষ্ট নিশানার উপরেই হামলা করে। আজ আবহাওয়া ভাল হতেই ইরানের উপরে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইজরায়েল।

তবে ইরানের পরমাণু ও তেল উৎপাদন কেন্দ্রগুলির উপরে হামলা করছে না ইজরায়েল, কারণ আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে পরমাণু বা তেল উৎপাদন কেন্দ্রে হামলা চালালে ভয়ঙ্কর আকার নেবে এই যুদ্ধ। এদিকে, ইজরায়েল হামলা শুরু করতেই তড়িঘড়ি এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে ইরান, ইরাক ও সিরিয়া।

শীঘ্রই ইজরায়েলকে এই হামলার মূল্য চোকাতে হবে বলে হুশিয়ারি দিয়েছে ইরান। দুই দেশের যুদ্ধের জেরে থমথমে মধ্য প্রাচ্য।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত