Earthquake News: মাত্র ৪০ মিনিটের ব্যবধানে পরপর ভূমিকম্পে কাঁপল তিব্বত

Nepal-Tibet border region: এ দিকে, রাত ৮টা ২৯ মিনিট নাগাদ চিনের আরও একটি এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশের পাণ্ডিন থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে ছিল এই কম্পনের উৎসস্থল। এর গভীরতা ছিল প্রায় ১৫ কিলোমিটার বলে জানিয়েছে এনসিএস।

Earthquake News: মাত্র ৪০ মিনিটের ব্যবধানে পরপর ভূমিকম্পে কাঁপল তিব্বত
প্রতীকী চিত্র।Image Credit source: X

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 22, 2026 | 9:53 PM

তিব্বত: চিনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প। বৃহস্পতিবার রাতে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ বলে জানা যাচ্ছে। শুধু একবার নয়, প্রায় ৪০ মিনিটের ব্যবধানে পরপর দু’বার ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত। এর পাশাপাশি চিনের অন্য একটি এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী, ভারতীয় সময় রাত ৮টা ৩ মিনিট নাগাদ তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। অরুণাচল প্রদেশের পাণ্ডিন এলাকা থেকে প্রায় ৪৮৯ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে ছিল কম্পনের উৎসস্থল। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭৩ কিলোমিটার।

এর কিছুক্ষণ পর, রাত ৮টা ৪২ মিনিট নাগাদ ফের ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ওই অঞ্চল। অরুণাচল প্রদেশের বাসার থেকে প্রায় ৩২৩ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে ছিল দ্বিতীয় কম্পনের উৎসস্থল। এনসিএস-এর তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১৫ কিলোমিটার।

এ দিকে, রাত ৮টা ২৯ মিনিট নাগাদ চিনের আরও একটি এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশের পাণ্ডিন থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে ছিল এই কম্পনের উৎসস্থল। এর গভীরতা ছিল প্রায় ১৫ কিলোমিটার বলে জানিয়েছে এনসিএস।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই নেপাল-তিব্বত সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের ঘটনা ঘটেছিল। ওই বিপর্যয়ে ব্যাপক প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি হয়। সেই বিপর্যয়ের ক্ষত এখনও পুরোপুরি কাটেনি। তার মধ্যেই নতুন করে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় হিমালয় সংলগ্ন এই অঞ্চলের প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ল।

Loading...
Unable to load recommendations.
Follow Us