AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

2025 Year Prediction: করেছিলেন করোনার ভবিষ্যদ্বাণী, এবার তাঁর মুখেই ‘পৃথিবী ধ্বংসের কথা’, ফাঁস করলেন বিরাট তথ্য

2025 Year Prediction: ২০২৫ সালেই শেষ হবে দুনিয়া। তৃতীয়বার বিশ্বযুদ্ধের ঘন কালো মেঘ ঢেকে দেবে বিশ্বের আকাশ। সেই ক্ষণেই নাকি শেষ হবে পৃথিবী, দাবি সেই 'জীবন্ত নস্ট্রাডামাসের'।

2025 Year Prediction: করেছিলেন করোনার ভবিষ্যদ্বাণী, এবার তাঁর মুখেই 'পৃথিবী ধ্বংসের কথা', ফাঁস করলেন বিরাট তথ্য
প্রতীকী ছবিImage Credit: Dawoud Abo Alkas/Anadolu via Getty Images
| Updated on: Jan 03, 2025 | 1:15 AM
Share

কলকাতা: আচ্ছা আপনার গোটা বছরটা ঠিক কেমন যাবে? উত্তর হয়তো জানা নেই। এই বিষয়ে কেউ কেউ রাশিফলের সাহায্য নিলে নিতে পারে। তাতে হয়তো সামান্য আন্দাজ পেলেও পেতে পারে। তবে আপনার সারাবছর কেমন যাবে সেটা না জানা গেলেও, চলতি বছরেই লাগবে তৃতীয় বিশ্বযুদ্ধ, পাকাপাকিভাবে এমন ভবিষ্যদ্বাণী করলেন ‘জীবন্ত নস্ট্রাডামাস’।

২০২৫ সালেই শেষ হবে দুনিয়া। তৃতীয়বার বিশ্বযুদ্ধের ঘন কালো মেঘ ঢেকে দেবে বিশ্বের আকাশ। সেই ক্ষণেই নাকি শেষ হবে পৃথিবী, দাবি সেই ‘জীবন্ত নস্ট্রাডামাসের’।

কে এই ‘জীবন্ত নস্ট্রাডামাস’?

নস্ট্রাডামাস ছিলেন ১৫০০ সালের এক ফরাসি জ্যোতিষী। বিশ্বে ঘটা বড় বড় প্রাকৃতিক দুর্যোগ, হিটলারের আগ্রাসন, ওয়ার্ড ট্রেড সেন্টারে সন্ত্রাস হামলা, এই সবই নিজের সময়ে দাঁড়িয়ে কবিতার মাধ্যমে ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন তিনি। তবে তৃতীয় বিশ্বযুদ্ধে ভবিষ্যদ্বাণীটা করলেন এ যুগের ‘নস্ট্রাডামাস’ নিকোলাস অজুলা। বর্তমানে ইংল্যান্ডের লন্ডনের বাসিন্দা তিনি।

কী দাবি এই ‘জীবন্ত নস্ট্রাডামাসের’?

তিনি বলেন, ‘২০২৫ সালেই হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এটি এমন একটি বছর যখন মানুষ নিজেদের সাধারণ বুদ্ধি হারাবে। ধর্মের নামে একে অন্যের গলা কাটতে মানুষের হাত কাঁপবে না। সন্ত্রাস, অশান্তি বিশ্বেজুড়ে ছড়িয়ে পড়বে।’

শুধু তা-ই নয়, তৃতীয় বিশ্বযুদ্ধের পাশাপাশি চলতি বছরে বিশ্বে নামবে বিরাট প্রাকৃতিক দুর্যোগ, দাবি নিকোলাসের। তিনি আরও বলেন, ‘নতুন বছরে বানভাসি হবে বিশ্ব। নষ্ট হবে প্রকৃতি। বন্যায় ঘরছাড়া হবে সাধারণ মানুষ। বাড়বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও। যার জেরে জলের তলায় তলিয়ে পড়বে একের পর এক শহর।’

তবে এটিই প্রথম নয়। এর আগে করোনা মহামারি সংক্রমণের এক বছর আগেই আগাম ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন নিকোলাস। শুধু করোনা ভাইরাসই নয়। কৃত্তিম বুদ্ধিমত্তা বিশ্বজুড়ে প্রকোপ, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে জয়, ব্ল্যাক লাইভ ম্যাটার মুভমেন্ট। এই সকল ঘটনার আগাম ভবিষ্যদ্বাণী করেছিলেন নিকোলাস।

জানা যায়, কিশোরকাল থেকেই নিকোলাসের মধ্যে এই ধরণের শক্তি বাড়তে শুরু করে। এমনকী, ছোটবেলায় একবার কোমায় চলে গিয়েছিল নিকোলাস। আর কোমা থেকে ফেরার পর নিজের পূর্বজন্মের অভিজ্ঞতা লাভ করেছিলেন তিনি।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত