Nobel in Economics: অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ, কোন গবেষণার জন্য সম্মান?

Nobel Prize in Economics: রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের তরফে জানানো হয়েছে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং সরকার যে অর্থনৈতিক মডেল ব্যবহার করে, তার একটি স্থিতিশীল তাত্ত্বিক ভিত্তি তৈরি করতে সাহায্য করেছে এই দুই অর্থনীতিবিদের গবেষণা।

Nobel in Economics: অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ, কোন গবেষণার জন্য সম্মান?
নোবেল দুই অর্থনীতিবিদকেImage Credit source: x

Oct 12, 2026 | 4:36 PM

স্টকহোম: অর্থনীতিতে নোবেল পুরস্কার (Nobel Prize in Economics 2026) পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ। সোমবার অর্থনীতিতে নোবেল প্রাপকদের নাম ঘোষণা করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। চলতি বছর অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার পাচ্ছেন রবার্ট ই হল (Robert E. Hall) এবং মাইকেল উডফোর্ড (Michael Woodford)। অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে মাইক্রো ইকনমিক্স বা ব্যাষ্টিক অর্থনীতির (অর্থনীতির সেই শাখা যা ব্যক্তি, পরিবার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থনৈতিক আচরণ ও সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আলোচনা করে) তাত্ত্বিক ভিত্তি নিয়ে গবেষণার জন্য তাঁদের এই সম্মান দেওয়া হচ্ছে।

রবার্ট ই হল আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। অন্যদিকে, মাইকেল উডফোর্ড নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত।

কোন গবেষণার জন্য নোবেল?

সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে ব্যষ্টিক অর্থনীতির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন এই দুই অর্থনীতিবিদ। তাঁদের গবেষণা অর্থনৈতিক ওঠানামা, বাজারের পরিবর্তন এবং বিভিন্ন আর্থিক সঙ্কট মোকাবিলায় নীতিনির্ধারণের তাত্ত্বিক ভিত্তি আরও শক্তিশালী করেছে।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের তরফে জানানো হয়েছে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং সরকার যে অর্থনৈতিক মডেল ব্যবহার করে, তার একটি স্থিতিশীল তাত্ত্বিক ভিত্তি তৈরি করতে সাহায্য করেছে এই দুই অর্থনীতিবিদের গবেষণা।

অর্থনীতিতে নোবেল পুরস্কার কমিটির চেয়ারম্যান জন হাসলার জানিয়েছেন, তাঁদের গবেষণার ফলে জ্বালানি সঙ্কট কিংবা সাধারণ মানুষের ভোগব্যয়ের আচমকা পরিবর্তনের মতো অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় আরও ভালভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে।

উল্লেখ্য, গত বছর ব্যবসায়িক উদ্ভাবন ও অর্থনৈতিক বৃদ্ধির সম্পর্ক নিয়ে গবেষণার জন্য তিন গবেষক অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন। নতুন পণ্য ও উদ্ভাবন কীভাবে অর্থনৈতিক বৃদ্ধি এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছিলেন তাঁরা।

এর আগে গত সপ্তাহেই চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে নোবেল প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার অর্থনীতিতে নোবেল ঘোষণার মধ্য দিয়ে চলতি বছরের নোবেল প্রাপকদের নাম ঘোষণার পর্ব সম্পূর্ণ হল।

Loading...
Unable to load recommendations.
Follow Us