Pakistan: মহাকাশে পা রাখল পাকিস্তান, নিজের দমে নয়, চিনের ডানাতেই ভর করে স্বপ্নপূরণ!

Pakistani Astronaut: পাকিস্তানের কাছে এই সাফল্য কিন্তু একদিনে আসেনি, বরং কয়েক দশক ধরে চেষ্টার ফল। এর আগে ২০২৩ সালে পাকিস্তানের নামিরা সেলিম মহাকাশে পাড়ি দিয়েছিলেন বটে, তবে পর্যটক হিসাবে। কয়েক মিনিট পরেই তিনি পৃথিবীতে ফিরে এসেছিলেন।

Pakistan: মহাকাশে পা রাখল পাকিস্তান, নিজের দমে নয়, চিনের ডানাতেই ভর করে স্বপ্নপূরণ!
মহাকাশে রওনা দিলেন তিন মহাকাশচারী।Image Credit source: Getty Image

|

Nov 25, 2026 | 5:21 PM

ইসলামাবাদ: মহাকাশে পা রাখল পাকিস্তানও। নাই বা হোক নিজেদের মহাকাশ, চিনের মহাকাশযানে চেপেই মহাকাশ স্টেশনে গেলেন পাকিস্তানি নভোশ্চর  মহম্মদ জিশান আলি।

আজ, বুধবার সকাল ৫টা ৪৮ মিনিটে (ভারতীয় সময়) চিনের গোবি মরভূমির জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র পাড়ি দেয় লং মার্চ ২এফ রকেট। তিন মহাকাশচারীকে নিয়ে রওনা দেয় এই রকেট। ছিলেন চিনের দুই নাগরিক, কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই। তাদের সঙ্গেই গিয়েছেন পাকিস্তানের বিমানবাহিনীর সদস্য মহম্মদ জিশান আলি। তাঁদের গন্তব্য চিনের তিয়ানগং মহাকাশ স্টেশন। জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই মহাকাশযান নিরাপদে পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করেছে।

পাকিস্তানের কাছে এই সাফল্য কিন্তু একদিনে আসেনি, বরং কয়েক দশক ধরে চেষ্টার ফল। এর আগে ২০২৩ সালে পাকিস্তানের নামিরা সেলিম মহাকাশে পাড়ি দিয়েছিলেন বটে, তবে পর্যটক হিসাবে। কয়েক মিনিট পরেই তিনি পৃথিবীতে ফিরে এসেছিলেন। তবে এবার মহম্মদ জিশান আলি এক সপ্তাহ চিনের তিয়ানগং মহাকাশ স্টেশনে থাকবেন। সেখানে বৈজ্ঞানিক গবেষণা করবেন।

উল্লেখ্য, বেজিং ও ইসলামাবাদের মধ্যে ২০২৫ সালে যে মহাকাশ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তার অংশ হিসাবেই জিশান মহাকাশে যাওয়ার সুযোগ পেল।

Loading...
Unable to load recommendations.
Follow Us