Russia Shadow Warfare: রুশ ‘শ্যাডো ওয়ারফেয়ারে’ ল্যাজেগোবরে ইউরোপ! এরকম নজির আর কোথায়, কবে?

History of Shadow Warfare and Covert Operations: শ্যাডো ওয়ারফেয়ারের দুনিয়ায় ঘাতককে সব সময় চোখে দেখা যায় না। বিপর্যয় ঘটে যাওয়ার পর তার অভিঘাত বোঝা যায়। যেমন এখন ইউরোপ টের পাচ্ছে। অপারেশন সিঁদুরের সময় পাক হ্যাকাররা ১৫ লক্ষ বার ভারতে সাইবার হামলার চেষ্টা করেছিল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে মাত্র ১০ মিনিটে ৪০ কোটি বার হামলার চেষ্টা করে দেশের অর্থনীতিকে পঙ্গু করার ব্যর্থ চেষ্টা হয়েছিল।

Russia Shadow Warfare: রুশ শ্যাডো ওয়ারফেয়ারে ল্যাজেগোবরে ইউরোপ! এরকম নজির আর কোথায়, কবে?
পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 14, 2026 | 8:56 PM

আমেরিকার পর ইউরোপের সাতেরও বেশি দেশে সুপারমার্কেটের ফ্রিজারের তাপমাত্রা আচমকাই বেড়ে ৫০ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। ফলে পচে যাচ্ছে ফ্রিজে রাখা সব মাংস-সহ সব খাবার। ইউরোপীয় ইউনিয়ন এই ঘটনাকে মেশিনের গন্ডগোল বলে মানছে না। তাদের অভিযোগ, এর পিছনে রয়েছে রাশিয়ার গুপ্তচরদের হাত। পুতিনের বিরুদ্ধে ডার্ক টেরোরিজমের অভিযোগ তুলছে EU। শুধু হালে নয়, এইভাবে আড়ালে থেকে অন্য দেশকে বিপাকে ফেলার অভিযোগ আগেও উঠেছে।

পিছনে কে?

ফ্রান্স, ইতালি, গ্রিস, বেলজিয়ামের মতো দেশে কমার্শিয়াল ফ্রিজের সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে। ডেস্কটপ বা মোবাইলের মতো সেখানেও আপডেট ইন্সটল করতে হয়। ইউরোপীয় সাইবার সিকিউরিটি কোম্পানিগুলির দাবি, রুশ হ্যাকাররা সফটওয়্যার হ্যাক করে ইউরোপ জুড়ে খাদ্য সংকট ঘটানোর চেষ্টা করছে। ব্রিটেনে ইনটারনেট চালিত রেফ্রিজেনারেশন ততটা জনপ্রিয় নয় বলে সেখানে হ্যাকাররা এখনও থাবা বসাতে পারেনি। চলতি সপ্তাহে এস্টনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড ও লাক্সামবার্গেও একই দুর্দশা চলছে। ২০ থেকে ৩০ অক্টবরের মধ্যে অন্তত ২৫৬ বার হামলা হয়েছে সুপারমার্কেটের ফ্রিজে। কমপক্ষে ৯১টি আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থেকে ফ্রিজের কন্ট্রোলের দখল নেওয়া হয়েছে। এই সাইবার হামলার পিছনে রুশ প্রেসিডেন্ট পুতিনের হ্যাকাররা রয়েছে বলে অভিযোগ। ইউরোপের বিরুদ্ধে রাশিয়া ডার্ক বা শ্যাডো ওয়ারফেয়ার চালাচ্ছে বলে অভিযোগ।

কী এই ডার্ক বা শ্যাডো ওয়ারফেয়ার?

শত্রুকে বিপাকে ফেলার এটা একটা বিশেষ ধরণ। এখানে কোন দেশ জড়িত, কে পিছনে কলকাঠি নাড়ছে, জানা মুশকিল। শুধু টের পাওয়া যায় ধ্বংসলীলা। এই তো ফ্রান্স যেমন, ফ্রিজারের তাপমাত্রা বাড়তে বাড়তে আচমকাই বোমার মতো বিকট শব্দে ফেটে যাচ্ছে। মাংস, শাক-সবজি, ফল পচে পচে খাবারের সংকট দেখা দিয়েছে। ঠিক ২ বছর আগে হেজবোল্লা জঙ্গিদের বিরুদ্ধে রীতিমতো নিঃশব্দে প্রায় এরকমই অভিযান চালিয়েছিল ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। যা ডার্ক বা শ্যাডো ওয়ারফেয়ারের ইতিহাসে একটা নজিরবিহীন অধ্যায়।

মোসাদের অপারেশন ‘গ্রিম বিপার’-

  • ২০২৪-এর ১৭ ও ১৮ অক্টবর হেজবোল্লাহ জঙ্গিদের পেজারে বিস্ফোরণ
  • ইন্টারনেট এড়িয়ে চলতে স্মার্টফোনের বদলে জঙ্গিরা পেজার ব্যবহার করত
  • পেজারের ব্যাটারিতে সূক্ষ PETN বিস্ফোরক ভরে রাখে মোসাদ সদস্যরা
  • পেজারে বিপ শুনে মুখের কাছে আনতেই বিস্ফোরণ, দুদিনে খতম বহু জঙ্গি
  • নভেম্বরে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই অপারেশনের দায় স্বীকার করেন

কেজিবির ‘সায়ানাইড মিস্ট নিউজপেপার’-

সোভিয়েতের গুপ্তচর সংস্থা KGB এরকম গুপ্তহত্যার জন্য বিশ্বজুড়ে কুখ্যাত ছিল। (এখানে খবরের কাগজের স্টিল ছবিটা দেবে) ১৯৫৭-তে বিশ্ব জুড়ে হইচই ফেলে দিয়েছিল দ্য সায়ানাইড মিস্ট নিউজপেপার হত্যাকাণ্ড। ইউক্রেনীয় লেখক লেভ রেবেত-কে কেজিবির চর স্ট্যাসিনস্কি অভিনব কায়দায় হত্যা করেন। মুড়িয়ে ধরা একটি খবরের কাগজের আড়ালে সায়ানাইড গ্যাসের সিলিন্ডার নিয়ে সিঁড়িতে রেবেতের পিছু নেন স্ট্যাসিনস্কি। তারপর আচমকাই তাঁর মুখের কাছে সিলিন্ডারের নল খুলে দেন। সঙ্গে সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান রেবেত।

মোসাদের ‘দ্য এক্সপ্লোসিভ ল্যান্ডলাইন’-

মোসাদও কম যায় না। প্যালেস্টাইনের মাহমুদ হামশারিকে প্যারিসে তাঁর বাড়িতেই হত্যা করে মোসাদ। সাংবাদিক সেজে মোসাদের এক চর হামশারিকে বাড়ির বাইরে ইন্টারভিউয়ের জন্য ডাকে। বাড়ি থেকে বেরোতেই হামশারির বাড়িতে টেলিফোনের নিচে বিস্ফোরক লুকিয়ে রাখে। এরপর হামশারি বাড়ি ফিরতেই ওই ল্যান্ডলাইনে ফোন করে মোসাদ। পরিচয় নিশ্চিত হতেই রেডিও সিগন্যালের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে হামশারিকে খতম করা হয়।

এফএসবির ‘দ্য পলোনিয়াম টি-পট’-

প্রাক্তন কেজিবি এজেন্ট আলেক্সজান্ডার লিটভিনেঙ্কো রাশিয়ার জারিজুরি ব্রিটিশ গণমাধ্যমে ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন লাগাতার। রাশিয়ার গুপ্তচর সংস্থা FSB ২০০৬-এ তাঁকে খতম করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কাজটা ব্রিটেনের মাটিতে করা বেশ দুরহ ব্যাপার। কিন্তু দুজন রুশ চর সেই কাণ্ডটাই ঘটালেন লন্ডনের মিলেনিয়াম হোটেলে। কথায় কথায় আলেক্সজান্ডারের চায়ের কাপে মিশিয়ে দিলেন পলোনিয়াম ২১০ নামের মারাত্মক তেজস্ক্রিয় আইসোটোপ। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢোলে পড়েন প্রাক্তন কেজিবি এজেন্ট।

কিমের ‘ঘাতক হ্যান্ডশেক’-

নর্থ কোরিয়ার একনায়ক কিম জং উনের কথা কে না জানে! সিংহাসনে টিকে থাকতে নিজের ছোট ভাই কিম জং নামকে মালয়েশিয়ার ভরা এয়ারপোর্টের মধ্যে খুন করান কিম। উত্তর কোরিয়ার গুপ্তচর RGB-র দুজন মহিলা চর কিমের ভাইয়ের সঙ্গে পরপর হ্যান্ডশেক করেন। দুজনের হাতে আলাদা আলাদা কেমিক্যাল মেশানো ছিল। কিমের ভাইয়ের হাতে দুটো কেমিক্যাল মিশে ঘাতক কেমিক্যাল নার্ভ এজেন্ট তৈরি করে। বিমানবন্দরেই মাটিতে লুটিয়ে পড়েন কিম জং নাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

কাস্ত্রোর বিরুদ্ধে CIA-র ‘সিগার প্লট’-

ফিদেল কাস্ত্রোর বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA -র ঐতিহাসিক ধারাবাহিক এক্সপ্লোডিং সিগার প্লট। ১৯৬০ থেকে ৬৫-র মধ্যে ধারাবাহিকভাবে কিউবার কাস্ত্রোকে হত্যার চেষ্টা করে CIA। কাস্ত্রো সিগার খেতে খুব পছন্দ করেন। CIA ওই সিগারে কখনও বিষ মিশিয়ে, আবার কখনও বিস্ফোরক মিশিয়ে হত্যার চেষ্টা করে। যদিও সব চেষ্টাই ব্যর্থ হয়।

‘খামেনেই নিকেশ’-

আধুনিক যুদ্ধের ইতিহাসে শত্রুকে খতম করার সাম্প্রতিকতম উদাহরণ! ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই-কে ২০২৬-এর ২৮ শে ফেব্রয়ারি যৌথভাবে নিকেশ করে মোসাদ ও CIA। খামেনেই-কে ট্র্যাক করতে বছরের পর বছর ধরে তেহরানের ট্রাফিক সিগন্যালের ক্যামেরা হ্যাক করে মোসাদ। এই ক্যামেরার ফিড চুপিসারে ইজরায়েলে চলে যেত। একইসঙ্গে CIA হ্যাক করে ইরানের যাবতীয় টেলিকম নেটওয়ার্ক। এই দুইয়ের ফিডের উপর লাগাতার নজর রেখে খামেনেইয়ের দেহরক্ষী, তাঁর ব্যক্তিগত বৃত্তের সকলের উপর নজরদারি চলত। হামলার দিন খামেনেই-কে একান্তে পেতেই তাঁর চারপাশের নেটওয়ার্ক জ্যাম করে, সিগন্যাল ইন্টেলিজেন্স ও হিউম্যান সোর্স নেটওয়ার্কের মাধ্যমে বিমান হামলা চালিয়ে নিকেশ করে আমেরিকা ও ইজরায়েল। ইরান যাতে ঘুণাক্ষরেও টের না পায় তাই আগে থেকেই তাদের রেডার জ্যাম করা হয়।

শ্যাডো ওয়ারফেয়ারের দুনিয়ায় ঘাতককে সব সময় চোখে দেখা যায় না। বিপর্যয় ঘটে যাওয়ার পর তার অভিঘাত বোঝা যায়। যেমন এখন ইউরোপ টের পাচ্ছে। অপারেশন সিঁদুরের সময় পাক হ্যাকাররা ১৫ লক্ষ বার ভারতে সাইবার হামলার চেষ্টা করেছিল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে মাত্র ১০ মিনিটে ৪০ কোটি বার হামলার চেষ্টা করে দেশের অর্থনীতিকে পঙ্গু করার ব্যর্থ চেষ্টা হয়েছিল। চিন, পাকিস্তান, মালেয়েশিয়া, তুরস্ক থেকে বারবার আইপি এড্রেস পাল্টে BSNL, রেল, ইনকাম ট্যাক্স, হ্যাল, UPI -র পরিকাঠামোকে ধ্বংসের চেষ্টা হয়েছিল। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় পাকিস্তান। তৎকালীন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহ্বান স্পষ্ট করে দেন, ‘ভারতকে আর সন্ত্রাসবাদের ‘শ্যাডো ওয়ারফেয়ারের’ ভয় দেখিয়ে থামিয়ে রাখা যাবে না।’

Loading...
Unable to load recommendations.
Follow Us