Iran-America: হুমকি ও চাপের মধ্যে আলোচনা নয়, কড়া অবস্থান ইরানের, শান্তি বৈঠক কি বিশবাঁও জলে?

Iran Warns America: এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার এক্স-এ দেওয়া এক পোস্টে মহম্মদ বাকের গালিবফ বলেন, ওয়াশিংটন এই আলোচনাকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করার চেষ্টা করছে। সতর্ক করে দিয়েছেন, হামলার তীব্রতা বাড়লে ইরান নয়া পরিকল্পনায় এবার হামলা করার প্রস্তুতি নেবে।

Iran-America: হুমকি ও চাপের মধ্যে আলোচনা নয়, কড়া অবস্থান ইরানের, শান্তি বৈঠক কি বিশবাঁও জলে?
মোজ়তবা খামেনেইImage Credit source: Tv9 Bangla

Apr 21, 2026 | 8:36 AM

তেহরান : আমেরিকা বলছে আমরা আলোচনা চাই। কিন্তু, ইরান তা চাইছে না। শান্তিচুক্তি নিয়ে আগ্রহ প্রকাশ করছে না তেহরান। সত্যিই কি তাই? এবার ইরানের তরফে বিবৃতি আসতেই তা কিছুটা স্পষ্ট হয়ে গেলে। তেহরানের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারা কোনও রকম শান্তি বৈঠকে বসতে রাজি নন। তেহরান জানিয়েছে, চাপের মুখে কোনও আলোচনা করবে না।

কী বলছে ইরান?

আজ সন্ধেবেলাতেই ইরান-আমেরিকার সংঘর্ষবিরতি শেষ হচ্ছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, কোনও চুক্তি ছাড়া সংঘর্ষবিরতি শেষ হলে ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে ইরানের। মুহুর্মুহু বোমা বিস্ফোরণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ট্রাম্পের এই হুঁশিয়ারির পরই ইরান তাদের কড়া অবস্থান স্পষ্ট করে। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার এক্স-এ দেওয়া এক পোস্টে মহম্মদ বাকের গালিবফ বলেন, ওয়াশিংটন এই আলোচনাকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করার চেষ্টা করছে। সতর্ক করে দিয়েছেন, হামলার তীব্রতা বাড়লে ইরান নয়া পরিকল্পনায় এবার হামলা করার প্রস্তুতি নেবে।

ইরান-আমেরিকার শান্তি বৈঠক

এদিকে, ইরান-আমেরিকার মধ্যে শান্তি-বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, আলোচনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন জেডি ভান্সের নেতৃত্বে একটি দল। সেই দলে রয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স,বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনারসহ আরও বেশ কয়েকজন। যদিও, বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ ইসলামাবাদের উদ্দেশে রওনা দেবে জেডি ভান্সের নেতৃত্বে আমেরিকার প্রতিনিধি দল। কিন্তু, ইরান এদিকে জানিয়ে দিয়েছে তারা বৈঠকে থাকবে না। শেষপর্যন্ত কী হয়, ইরান যোগ দেয় কি না, যোগ না দিলেও বা কী হতে চলেছে, সেদিকেও নজর থাকবে।

কেন ইরান আলোচনায় বসতে চাইছে না?

নতুন করে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি তো অবশ্যই একটা কারণ। এছাড়া একাধিক কারণ উঠে আসছে। আরও একটা কারণ হল আমেরিকাকে বিশ্বাস করতে পারছে না ইরান। ভরসা পাচ্ছে না। সাম্প্রতিক মার্কিন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইরান। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদারের সঙ্গে ফোনে কথা হয়েছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির। তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন আলোচনায় প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে।

Follow Us