Trump on Iran: যুদ্ধ তাহলে শেষ! ডোনাল্ড ট্রাম্পের কথা বড় ইঙ্গিত
Iran-Israel War: ইরানের এমন কিছু 'টার্গেট' আমেরিকা চিহ্নিত করেছে, যা ধ্বংস করলে বছরের পর বছর লাগবে তা পুনর্গঠন করতে। এমনটাই বলেছেন ট্রাম্প। তাই সেগুলিতে এখনই আঘাত করা হচ্ছে না, তবে ভবিষ্যতে করা হতে পারে বলে ইরানকে সতর্ক করেছেন তিনি। ট্রাম্প বলেন, "আমেরিকা আপাতত ইরানের কিছু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে টার্গেট করা থেকে বিরত আছে, তবে ইরান সহযোগিতা না করলে তা করবে।"

ফ্লোরিডা: ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে চলেছে, মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে এমনই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যুদ্ধ সম্পর্কে বলেন, “আমরা এটি শেষ করার খুব কাছাকাছি।” তবে কোনও নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি। সাংবাদিক সম্মেলনে ট্রাম্প স্পষ্ট করে দিয়ছেন, বিশ্বব্যাপী তেল সরবরাহ বন্ধ করার চেষ্টা তিনি অনুমোদন করবেন না। এমন কিছু হলে ইরানকে এর থেকেও অনেক কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
যুদ্ধ শেষ হওয়ার কথা বলতেই ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি কি এক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার কথা বলছেন? এর উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘না, তবে শীঘ্রই’।
ইরানের এমন কিছু ‘টার্গেট’ আমেরিকা চিহ্নিত করেছে, যা ধ্বংস করলে বছরের পর বছর লাগবে তা পুনর্গঠন করতে। এমনটাই বলেছেন ট্রাম্প। তাই সেগুলিতে এখনই আঘাত করা হচ্ছে না, তবে ভবিষ্যতে করা হতে পারে বলে ইরানকে সতর্ক করেছেন তিনি। ট্রাম্প বলেন, “আমেরিকা আপাতত ইরানের কিছু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে টার্গেট করা থেকে বিরত আছে, তবে ইরান সহযোগিতা না করলে তা করবে।”
ইরানের পরবর্তী নেতা নির্বাচনের ক্ষেত্রেও যুক্ত থাকতে চায় আমেরিকা,সে কথা বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, “আমরা এমন কোনও রাষ্ট্রপতি চাই না, যিনি আমার ইচ্ছামতো কাজ করতে নাও চাইতে পারেন। আমরা পাঁচ-দশ বছর পর একই পরিস্থিতিতে আটকে থাকতে চাই না।”
ইরানের ড্রোন এবং মিসাইলের শক্তি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। নৌবাহিনীও সমুদ্রের গভীরে ডুবে গিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, অন্তত ৪৬টি জাহাজ ধ্বংস করা হয়েছে, সন্ত্রাসী নেতাদের হত্যা করা হয়েছে। ট্রাম্প বলেছেন যে শত্রু সম্পূর্ণভাবে পরাজিত না হওয়া পর্যন্ত তাঁরা পিছু হটবেন না।
