US Midterm Elections 2026: আমেরিকায় ডেমোক্র্যাটিক ঝড়, সেনেট-হাউস হারিয়ে বিপর্যয়ের মুখে ট্রাম্প শিবির

US Midterm Elections 2026: ৪৩৫ সদস্য বিশিষ্ট মার্কিন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ম্যাজিক ফিগার  ২১৮। প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাটরা গুরুত্বপূর্ণ আসনগুলোতে জয় রয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড বা Swing District-এ রিপাবলিকান incumbents-দের পরাজিত করে ডেমোক্র্যাট প্রার্থীরা জয় ছিনিয়ে নিয়েছেন, যা ট্রাম্পের নীতির প্রতি সাধারণ আমেরিকানদের অসন্তোষের ইঙ্গিত দেয়।

US Midterm Elections 2026: আমেরিকায় ডেমোক্র্যাটিক ঝড়, সেনেট-হাউস হারিয়ে বিপর্যয়ের মুখে ট্রাম্প শিবির
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ফাইল ফোটো)

Nov 04, 2026 | 12:09 PM

মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাখ্যাত ট্রাম্প! মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের ভোটগণনা একেবারের প্রাথমিক পর্যায়ে। তবে যা ট্রেন্ড, তা এগিয়ে বিরোধী পক্ষ ডেমোক্র্যাটেরা। এই নির্বাচন প্রথম থেকেই ট্রাম্প শিবিরের জন্য বড় অ্যাসিড টেস্ট ছিল। প্রাথমিক ফলাফল অনুযায়ী, মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে, ট্রাম্পের দল রিপাবলিকানদের দখলে থাকা আসনগুলিতে ‘চাপ’ বাড়িয়েছে ডেমোক্র্যাটেরা! 

১. প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের প্রভাব

৪৩৫ সদস্য বিশিষ্ট মার্কিন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ম্যাজিক ফিগার  ২১৮। প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাটরা গুরুত্বপূর্ণ আসনগুলোতে জয় পেয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড বা Swing District-এ রিপাবলিকান incumbents-দের পরাজিত করে ডেমোক্র্যাট প্রার্থীরা জয় ছিনিয়ে নিয়েছেন, যা ট্রাম্পের নীতির প্রতি সাধারণ আমেরিকানদের অসন্তোষের ইঙ্গিত দেয়।

২. সেনেট ও গভর্নর নির্বাচনে চমক-

 গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটরা লক্ষ্যণীয় জয় পেয়েছে-

  • টেক্সাস ও কানসাস: দীর্ঘদিন পর টেক্সাস ও কানসাসের মতো রিপাবলিকান-রক্ষণশীল এলাকায় ডেমোক্র্যাট প্রার্থীরা জয় পেয়েছেন।

  •  জর্জিয়া (জন ওসফ), নিউ মেক্সিকো এবং ওহাইওসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীরা নিজেদের আসন ধরে রাখতে ও নতুন আসন দখল করতে সক্ষম।

৩. ভারতীয়-আমেরিকান প্রার্থীদের সাফল্য-

এবারের মধ্যবর্তী নির্বাচনে বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত ও ভারতীয়-আমেরিকান প্রার্থী অংশ নেন। বলাই বাহুল্য, তাঁদের পারফরমেন্সও অভাবনীয়।

  • সুহাস সুব্রহ্মণ্যম  মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে তাঁর আসন ধরে রেখেছেন।

  • পিয়া ডান্ডিয়া ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল জেলা থেকে জয়লাভ করে ডেমোক্র্যাটদের পক্ষে একটি নতুন আসন ব্লু (ডেমোক্র্যাট) করেছেন।

বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের এই মধ্যবর্তী নির্বাচনের ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদের এজেন্ডা বাস্তবায়নে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে। ডেমোক্র্যাটরা যদি কংগ্রেসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে সফল হয়, তবে হোয়াইট হাউসের নীতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় লক্ষ্যনীয় প্রভাব পড়বে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের মতোই চার বছর অন্তর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন হয়। মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের ১০০টির মধ্যে ৩৫টি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের ৪৩৫টি সাধারণ আসনের সব ক’টিতেই ভোটগ্রহণ হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us