US President Donald Trump: অপারেশন সিঁদুরে এবার ১১টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ট্রাম্পের! সত্যিটা কী?

India-Pakistan War: মার্কিন প্রেসিডেন্ট এরপরে দাবি করেন যে তাঁর মধ্যস্থতার জন্য আড়াই কোটি মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। শেহবাজ শরিফের দিকে তাকিয়ে বলেন, "আপনিই এই মন্তব্য করেছিলেন। আড়াই কোটিরও বেশি মানুষের প্রাণ যেতে পারত। ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছিল। বিমান ধ্বংস করে দেওয়া হচ্ছিল।"

US President Donald Trump: অপারেশন সিঁদুরে এবার ১১টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ট্রাম্পের! সত্যিটা কী?
ফের ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে ট্রাম্পের দাবি।Image Credit source: PTI

|

Feb 20, 2026 | 11:56 AM

ওয়াশিংটন: গুনতে গুনতে ক্লান্ত সবাই, তবু থামছেন না ট্রাম্প। ফের একবার দাবি করলেন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামাতে মধ্যস্থতা করেছিলেন তিনি।  এবার তিনি বললেন যে ওই সময়ে তিনি হুমকি দিয়েছিলেন যে পরমাণু শক্তিধর দুই দেশ যদি নিজেদের মধ্যে সংঘর্ষ না থামায়, তাহলে তিনি ২০০ শতাংশ শুল্ক বসালেন। তিনি আরও দাবি করেন যে ভারত-পাকিস্তান সংঘর্ষে ১১টি জেট ধ্বংস হয়েছিল।

গত বছর পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গি হামলা এবং তার প্রত্যুত্তরে ভারত যখন অপারেশন সিঁদুর অভিযান চালায়, তারপরই ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বাধে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারংবার দাবি করলেও, ভারত স্পষ্ট ভাবে জানিয়েছে এই সংঘর্ষ থামানোয় তৃতীয় কোনও পক্ষের হাত ছিল না। পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষ থেমেছিল।

গতকাল, ১৯ ফেব্রুয়ারি গাজা নিয়ে বোর্ড অব পিস মিটিংয়ে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তাঁকে উঠে দাঁড়াতে বলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “পাকিস্তান ও ভারত, ওটা বড় (সংঘর্ষ) ছিল। আমার মনে হয় আপনার (শেহবাজ শরিফ) উঠে দাঁড়ানো উচিত। আসুন একবার। ভারত ও পাকিস্তান, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ।”

মার্কিন প্রেসিডেন্ট এরপরে দাবি করেন যে তাঁর মধ্যস্থতার জন্য আড়াই কোটি মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। শেহবাজ শরিফের দিকে তাকিয়ে বলেন, “আপনিই এই মন্তব্য করেছিলেন। আড়াই কোটিরও বেশি মানুষের প্রাণ যেতে পারত। ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছিল। বিমান ধ্বংস করে দেওয়া হচ্ছিল।

শুল্কের ভয় দেখানোই যুদ্ধ থামিয়েছিল, এই দাবি করে ট্রাম্প বলেন, “আমি ওঁদের দুজনের সঙ্গেই কথা বলি। আমি কিছুটা জানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি ভুল ভালভাবে চিনি…আমি ওঁদের ফোন করি এবং বলি, শোনো যদি তোমরা এই সংঘর্ষ না থামাও, তাহলে তোমাদের সঙ্গে আমি বাণিজ্য করব না। তারপরই চুক্তি হয়ে গেল। আমি বলেছিলাম, তোমরা যদি যুদ্ধ করো, তাহলে দুই দেশের উপরেই ২০০ শতাংশ শুল্ক বসাব। দুজনই যুদ্ধ করতে চাইছিল, কিন্তু যখন টাকা-পয়সার বিষয় আসে, তখন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু নয়। যেই আর্থিক ক্ষতির বিষয় এল, তখন ওরা বলল যে যুদ্ধ করতে চায় না…১১টি জেট ধ্বংস করে নামানো হয়েছিল। অনেক দামি দামি বিমান।”

প্রসঙ্গত, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে সাতটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল ভারত-পাকিস্তান সংঘর্ষে।

Loading...
Unable to load recommendations.
Follow Us