AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Joe Biden: স্কচের নেশায় ডুবে থাকতেন দিন-রাত, আত্মহত্যা করতে চেয়েছিলেন বাইডেন! কেন জানেন?

Joe Biden Personal Life: মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমি স্কচের বোতল নিয়ে বসে ভাবতাম শুধু। আত্মহত্যার কথা ভাবতাম। স্কচে ডুবে গিয়ে এমন অবস্থা হয়েছিল যে আমি ডেলাওয়্যার মেমোরিয়াল ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার কথাও ভেবেছিলাম।"

Joe Biden: স্কচের নেশায় ডুবে থাকতেন দিন-রাত, আত্মহত্যা করতে চেয়েছিলেন বাইডেন! কেন জানেন?
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।Image Credit: AFP
| Updated on: Apr 27, 2024 | 12:41 PM
Share

ওয়াশিংটন: আমেরিকার প্রেসিডেন্ট তিনি। বিশ্বজুড়ে তাঁর পরিচিতি। কিন্তু দিনের শেষে তিনিও আর পাঁচটা সাধারণ মানুষের মতোই। জানেন কি এক সময়ে ডিপ্রেশনের গ্রাসে চলে গিয়েছিলেন? এমন অবস্থা হয়েছিল যে তিনি আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন?

চলতি বছরেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এবার রিপাবলিকান প্রার্থী তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন লড়ছেন, তেমনই ডেমোক্রাটিক পার্টির হয়ে লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনের আগেই একটি ব্যক্তিগত সাক্ষাৎকারে জো বাইডেন প্রশাসন ও রাজনীতির বাইরে যে জীবন রয়েছে, সে সম্পর্কেই কথা বলেন।

জো বাইডেন জানান, তাঁর প্রথম স্ত্রী নিলিয়া হান্টারের মৃত্যুর পর ডিপ্রেশনে ডুবে গিয়েছিলেন। এমনকী, তিনি ডেলাওয়্যার মেমোরিয়াল ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার কথাও ভাবেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “স্ত্রীর মৃত্যুর পর আমি স্কচের বোতল নিয়ে বসে ভাবতাম শুধু। আত্মহত্যার কথা ভাবতাম। স্কচে ডুবে গিয়ে এমন অবস্থা হয়েছিল যে আমি ডেলাওয়্যার মেমোরিয়াল ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার কথাও ভেবেছিলাম। পরে আমার মনে হয়েছিল যে আমার দুটি সন্তান রয়েছে, যাদের দায়িত্ব রয়েছে আমার উপর। সন্তানদের চিন্তাই আমায় আত্মহত্যা করা থেকে আটকেছিল।”

প্রসঙ্গত, বর্তমানে জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন। ফার্স্ট লেডিও বটে তিনি।

Follow Us