Elon Musk-Narendra Modi: বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি কী উপহার দিলেন নরেন্দ্র মোদীকে?

Elon Musk-Narendra Modi: বৈঠক কক্ষের ছবি ও ভিডিয়োও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, হাইপ্রোফাইল বৈঠক শুরুর আগেই মোদীকে একটি উপহার দিচ্ছেন মাস্ক। সেই ছবি সামনে আসার পরই নেট দুনিয়ায় প্রশ্ন উঠছে, কী ওই উপহার?

Elon Musk-Narendra Modi: বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি কী উপহার দিলেন নরেন্দ্র মোদীকে?

Feb 14, 2025 | 1:37 PM

ওয়াশিংটন: বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ১০টা নাগাদ ওয়াশিংটন ডিসি-র ব্লেয়ার হাউসে স্পেস এক্স কর্তা ইলন মাস্কের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাস্কের সঙ্গে উপস্থিত ছিল তাঁর তিন সন্তান। ভারতে স্টারলিংকের ব্যবসা সহ নানা বিষয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। তবে কাজের মাঝে মাঝেই মাস্কের সন্তানদের সঙ্গে খুনসুঁটি করতেও দেখা গিয়েছে মোদীকে।

বৈঠকের পরই নরেন্দ্র মোদী ও ইলন মাস্ক দুজনেই বলেছেন, বৈঠক ভাল হয়েছে। সেই বৈঠক কক্ষের ছবি ও ভিডিয়োও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, হাইপ্রোফাইল বৈঠক শুরুর আগেই মোদীকে একটি উপহার দিচ্ছেন মাস্ক। সেই ছবি সামনে আসার পরই নেট দুনিয়ায় প্রশ্ন উঠছে, কী ওই উপহার?

অনেকেই বলছেন, কোনও এক পাথর উপহার দিয়েছেন ইলন মাস্ক। কেউ বলছেন, এটা কোনও হিট শিল্ড নয় তো?

জানা গিয়েছে, মোদীকে সত্যিই হিট শিল্ডের একটি টাইল দিয়েছেন ইলন মাস্ক। স্পেস এক্সের যে স্টারশিপ মহাকাশ অভিযান সেরে ফিরেছে, তার গায়েই ছিল ওই হিট শিল্ড। তারই একটা টুকরো উপহার দেওয়া হয়েছে মোদীকে। কোনও স্পেসশিপ যখন মহাকাশ থেকে আবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন প্রবল তাপের মধ্যে প্রবেশ করতে হয়। সেই কারণেই ওই হিট শিল্ড বানানো হয়েছিল।

Follow Us