
আজ ২৯ জানুয়ারি, শেয়ার বাজারে লিস্টিং হল আইটিসি হোটেলসের। আর লিস্টিংয়ের দিনেই প্রায় ৪.৫৩ শতাংশ পড়ে ১৭১.৮৫ টাকায় দাঁড়িয়েছে এই শেয়ার। গতকাল পড়েছিল অনন্ত রাজ লিমিটেড। তারপর আজ সংস্থার ব্যবসার মডেল বিনিয়োগকারীদের সামনে স্পষ্ট করার পর আজ তাদের শেয়ারের দাম ১০ শতাংশ উঠে আপার সার্কিট হিট করেছে।
আজ বাড়ল যারা:
আজ সর্বোচ্চ ২০ শতাংশ উঠেছে এএমআই অর্গানিক্সের শেয়ারের দাম। সেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইনক্স উইন্ড। তাদের শেয়ারের দামও উঠেছে ২০ শতাংশ। ১৯.৯৯ শতাংশ উঠেছে সিরমা এসজিএস টেকনোলজির শেয়ারের দাম। এ ছাড়াও আজ বেড়েছে ইন্ডো ফার্ম ইক্যুইপমেন্ট ও কেমফ্যাব অ্যালকালিসের শেয়ারের দামও।
আজ পড়ল যারা:
বাজার আজ উঠলেও পতন দেখা গিয়েছে বেশ কিছু সংস্থার শেয়ারে। যার মধ্যে ই-মুদ্রা লিমিটেড, এজিআই গ্রিনপ্যাক, আইএফবি ইন্ডাস্ট্রিজ, ইন্ডিয়ান মেটালস অ্যান্ড ফেরো অ্যালয়েস উল্লেখযোগ্য। আর তৃতীয় ত্রৈমাসিক ফলাফল প্রকাশের পর পড়েছে জুপিটার ওয়াগনের শেয়ারের দামও।
বাজারের টুকরো খবর:
*২৯ জানুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।