Aadhaar Application: মাত্র ৭৫ টাকা খরচেই এবার করে ফেলুন নিজের নাম ও ঠিকানা বদল!
Aadhaar Card, Unique Identification Authority Of India: এই অ্যাপের চেহারা আলাদা হলেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন আগের মতোই রয়েছে। অ্যাপটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে ফেস অথেন্টিকেশনের আলাদা অ্যান্ড্রয়েড প্লাগইন ইনস্টল করতে হয়। প্রথমে আধার নম্বর ইনপুট করতে হবে।

আগের এম-আধার অ্যাপ আর নেই। বদলে এখন এসেছে নতুন আধার অ্যাপ। আর নতুন এই অ্যাপট আগের তুলনায় ডিজিটালি অনেক উন্নত। এ ছাড়াও এই অ্যাপটিতে আপডেটের মাধ্যমে ফেস অথেন্টিকেশনকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর আগের অ্যাপের সব সেটিংস এই মুহূর্তে ‘সার্ভিসেস’ ট্যাবের অধীনে রয়েছে।
এই অ্যাপের চেহারা আলাদা হলেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন আগের মতোই রয়েছে। অ্যাপটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে ফেস অথেন্টিকেশনের আলাদা অ্যান্ড্রয়েড প্লাগইন ইনস্টল করতে হয়। প্রথমে আধার নম্বর ইনপুট করতে হবে। মোবাইল নম্বর যাচাই ও ফেস অথেন্টিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এটি হয়ে গেলে একটি পিন সেট করে অ্যাপটি ব্যবহার শুরু করতে পারা যাবে।
মোবাইল নম্বর বদলাতে গেলে প্রথমে সার্ভিসেস ট্যাবে যেতে হবে। সেখানে ওটিপি ও ফেস অথেন্টিকেশনের মাধ্যমে যাচাই করার পর নতুন মোবাইল নম্বর আপডেট করার রিকোয়েস্ট জেনারেট হবে। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সময় লাগে ১৫ দিন। আর এতে খরচ হয় মাত্র ৭৫ টাকা।
একই ভাবে এই অ্যাপের মাধ্যমে বদল করা যায় ঠিকানা। এর জন্য প্রয়োজন বিদ্যুৎবিল বা অন্য কোনও বৈধ নথি। এ ছাড়া পরিবারের অন্য কোনও সদস্যের আধার কার্ডও ব্যবহার করেও একই কাজ করা যায়। তবে, দুই ক্ষেত্রেই ইউআইডিএআই অ্যাক্সেপ্ট করলে তবেই তা আপডেট হয়। এ ছাড়াও এই অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক লকও করা যায়।
