AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Card Update Rules: মাত্র একবারই সুযোগ! AADHAAR CARD-এ কোন তথ্য বারবার বদলানো যায় না, জানেন?

UIDAI Aadhaar update policy: নতুন সিম থেকে শুরু করে বাড়ি কেনা, ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি ভর্তুকি- সব কিছুতেই প্রয়োজন পড়ে আধার কার্ডের। দেশের প্রায় ৯৫ শতাংশ মানুষেরই আধার কার্ড আছে। আধার কার্ডে আপনার বায়োমেট্রিক ডেটা, নাম, ঠিকানা, জন্মতারিখ সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য থাকে।

Aadhaar Card Update Rules: মাত্র একবারই সুযোগ! AADHAAR CARD-এ কোন তথ্য বারবার বদলানো যায় না, জানেন?
প্রতীকী চিত্র।Image Credit: Chatgpt
| Updated on: Apr 27, 2026 | 10:13 AM
Share

নয়া দিল্লি: বর্তমান সময়ে যে কোনও দরকারি কাজেই আধার কার্ড (Aadhaar Card) লাগে। সবথেকে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে অন্য়তম হল আধার কার্ড। নতুন সিম থেকে শুরু করে বাড়ি কেনা, ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি ভর্তুকি- সব কিছুতেই প্রয়োজন পড়ে আধার কার্ডের। দেশের প্রায় ৯৫ শতাংশ মানুষেরই আধার কার্ড আছে। আধার কার্ডে আপনার বায়োমেট্রিক ডেটা (Biometric Data), নাম (Name), ঠিকানা (Address), জন্মতারিখ (Date of Birth) সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য থাকে। তবে অনেকেই জানেন না যে আধার কার্ডে কিছু এমন তথ্য থাকে, যা বারবার বদলানো যায় না?

আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI) বেশ কিছু তথ্য পরিবর্তনের সুযোগ দেয় আধার কার্ডে। তবে সেই তথ্য পরিবর্তন বা আপডেট করারও নির্দিষ্ট সীমা থাকে।

কতবার আধার কার্ডে পদবী বদলানো যায়?

অনেকেই পদবী বদলান। বিশেষ করে মহিলাদের বিয়ের পর পদবী বদল করা হয়। তবে জানেন কি, আধার কার্ডে সারা জীবনে মাত্র দুইবারই পদবী বদল করা যায়। এর থেকে বেশিবার পদবী বদল করা যায় না। মহিলাদের বিয়ের পর আধার কার্ডে যে পদবী বদল করা বাধ্যতামূলক, এমনটাও নয়। কেউ চাইলে বিয়ের আগের পদবীই রাখতে পারেন ডকুমেন্টে।

জন্মতারিখ কতবার বদলানো যায়?

আধার কার্ডে উল্লেখিত অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হল জন্মতারিখ। আধার কার্ডে মাত্র একবারই জন্মতারিখ আপডেট করার সুযোগ মেলে। এর থেকে বেশি নয়। ধরা যাক, কারোর আধার কার্ড তৈরির সময় জন্মতারিখ ভুল উল্লেখ ছিল বা ভুল ছাপানো হয়েছে। তাহলে তিনি একবারই সেই তারিখ ঠিক করার সুযোগ পাবেন। দ্বিতীয় বারেও যদি ভুল হয়, তাহলে আর কখনওই তা বদলানো যাবে না।

লিঙ্গ পরিবর্তন কত বার করা যায়?

ইউআইডিএআই সাফ জানিয়েছে, আধার কার্ডে কোনও ব্যক্তির লিঙ্গও মাত্র একবারই পরিবর্তন করা যায়। কেউ চাইলে তা বারবার পরিবর্তন করতে পারবেন না।

মোবাইল নম্বর কতবার বদলানো যায়?

আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক রাখা বাধ্যতামূলক, কারণ ব্য়াঙ্ক থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কাজে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরেই ওটিপি আসে। তবে যেহেতু অনেকেই বারবার মোবাইল নম্বর বদলে ফেলেন, তাই আধার কার্ডে সেই নম্বর আপডেট করারও সীমা রাখা হয়নি। একাধিকবার ফোন নম্বর বদলানো যায়।

 ঠিকানা বদল-

ফোন নম্বরের মতো আধার কার্ডে ঠিকানাও একাধিকবার বদলানো যায়। যেহেতু অনেকেই ভাড়া বাড়িতে থাকেন, তাই আধার কার্ডে ঠিকানা বদলের কোনও সীমা রাখা হয়নি।

Follow Us