AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Card নিয়ে বড় খবর, আপনারও কি বাকি রয়েছে এই কাজ?

Aadhar Card Update: কেন্দ্রের তরফে আগে ১৪ মার্চ অবধি বিনামূল্যে আধার কার্ডের (Aadhaar Card) তথ্য আপডেটের সময়সীমা ধার্য করা হলেও, আধার কার্ডের নিয়ামক সংস্থা ইউআইডিএআই-র তরফে আরও তিন মাস এই সময়সীমা বাড়ানো হল।

Aadhaar Card নিয়ে বড় খবর, আপনারও কি বাকি রয়েছে এই কাজ?
প্রতীকী চিত্রImage Credit: Twitter
| Updated on: Mar 14, 2024 | 1:32 PM
Share

নয়া দিল্লি: আধার কার্ড নিয়ে বড় খবর। কেন্দ্রের তরফে বাড়ানো হল আধার কার্ড আপডেটের সময়সীমা। কেন্দ্রের তরফে আগে ১৪ মার্চ অবধি বিনামূল্যে আধার কার্ডের (Aadhaar Card) তথ্য আপডেটের সময়সীমা ধার্য করা হলেও, আধার কার্ডের নিয়ামক সংস্থা ইউআইডিএআই-র তরফে আরও তিন মাস এই সময়সীমা বাড়ানো হল। আগামী ১৪ জুন অবধি বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে।

ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই-র তরফে জানানো হয়েছে, বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার সময়সীমা বাড়ানো হল। আগামী ১৪ জুন অবধি বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। সরাসরি মাই আধার পোর্টাল (myaadhaar portal)-এ গিয়ে এই তথ্য আপডেট করানো যাবে।

কীভাবে আপডেট করবেন আধার কার্ড?

  • প্রথমেই ইউআইডিএআই (UIDAI )-র অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
  • এরপর আধার নম্বর ও ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে।
  • এবার আপনার লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই লগ ইন হবে।
  • এবার ‘আপডেট ডেমোগ্রাফিক ডেটা’ অপশনে ক্লিক করতে হবে।
  • আপনি যে তথ্য আপডেট করতে চান, সেই অপশনটি সিলেক্ট করুন এবং প্রসিড অপশনে ক্লিক করুন।
  • আধারের তথ্য আপডেটের জন্য প্রয়োজনীয় নথি আপলোড করুন।
  • যাবতীয় তথ্য যাচাই করে এরপরে সাবমিট অপশনে ক্লিক করুন।

প্রসঙ্গত, অনলাইনের পাশাপাশি আধার সেন্টারে গিয়েও আপনি আধার কার্ডের তথ্য আপডেট করতে পারেন। এক্ষেত্রে আপনাকে ৫০ টাকা ফি দিতে হবে।

গত বছরই কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, যদি কোনও অপারেটর আধার কার্ডের রেজিস্ট্রেশন বা তথ্য আপডেটের জন্য অতিরিক্ত ফি নেন, তবে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য