AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RBI-র সিদ্ধান্তের বড় প্রভাব, EMI কমে গেল এই দুই ব্যাঙ্কের গ্রাহকদের

Repo Rate: বুধবারই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা ০.২৫ শতাংশ বা ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেন। বর্তমানে ৬ শতাংশে নেমে দাঁড়িয়েছে রেপো রেট। এই রেপো রেটের উপরই ভিত্তি করে ব্যাঙ্কগুলি তাদের সুদের হার নির্ধারণ করে।

RBI-র সিদ্ধান্তের বড় প্রভাব, EMI কমে গেল এই দুই ব্যাঙ্কের গ্রাহকদের
প্রতীকী চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Apr 10, 2025 | 10:40 AM
Share

নয়া দিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বড় সিদ্ধান্ত। পরপর দু’বার রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। আর দেশের শীর্ষ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের প্রভাব দেখা গেল কয়েক ঘণ্টার মধ্যেই। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমাতেই দেশের দুটি ব্যাঙ্ক তাদের ঋণের উপরে সুদের হার কমাল।

বুধবারই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা ০.২৫ শতাংশ বা ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেন। বর্তমানে ৬ শতাংশে নেমে দাঁড়িয়েছে রেপো রেট। এই রেপো রেটের উপরই ভিত্তি করে ব্যাঙ্কগুলি তাদের সুদের হার নির্ধারণ করে। স্বাভাবিকভাবেই রেপো রেট কমলে, ব্যাঙ্কগুলিও সুদের হার কমায়।

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইউকো ব্যাঙ্ক তাদের ঋণের উপরে সুদের হার কমানোর ঘোষণা করে। দুই ব্যাঙ্কেই ০.২৫ শতাংশ হারে সুদ কমানোর ঘোষণা করেছে। এতে নতুন যারা ঋণ নেবেন, তাদের যেমন কম সুদের হার পড়বে, তেমনই বিদ্যমান অর্থাৎ যারা ইতিমধ্যেই ঋণ নিয়েছেন, তাদেরও ইএমআই-র বোঝা বেশ কিছুটা কমবে।

আগে ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ঋণে সুদের হার ছিল ৯.১০ শতাংশ। তা কমে ৮.৮৫ শতাংশে কমে দাঁড়াল। বুধবার থেকেই নতুন সুদের হার কার্যকর হয়েছে। অন্যদিকে, ইউকো ব্যাঙ্কও সুদের হার কমিয়ে ৮.৮ শতাংশ করেছে। আজ, বৃহস্পতিবার থেকে নতুন সুদের হার কার্যকর হবে।

শুধু এই দুই ব্যাঙ্কই নয়। দু-একদিনের মধ্যে বাকি সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলিও তাদের সুদের হার কমাবে বলে মনে করা হচ্ছে।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত