AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tatkal Ticket: দালালের ঝামেলাই থাকবে না, বড় বদল হল তৎকাল টিকিট কাটার নিয়মে, এখনই জেনে রাখুন

Indian Railways: ক্যাপচা পূরণ করার জন্য অনেকটা সময় ব্যয় হয়। নতুন পদ্ধতিতে ক্যাপচা পূরণও আরও সহজ হবে, যাতে গ্রাহকরা দ্রুত রেজিস্টার করতে পারেন।

Tatkal Ticket: দালালের ঝামেলাই থাকবে না, বড় বদল হল তৎকাল টিকিট কাটার নিয়মে, এখনই জেনে রাখুন
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Feb 14, 2025 | 3:58 PM
Share

নয়া দিল্লি: হঠাৎ কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে বা দরকারি কাজে পরেরদিনই দূরে কোনও ভিন রাজ্যে যেতে হবে। সেক্ষেত্রে দূরপাল্লার ট্রেনে কনফার্ম টিকিট পাওয়া খুব চাপের। এক্ষেত্রে ভরসা একমাত্র তৎকাল টিকিট। শেষ মুহূর্তে যাত্রা বা ভ্রমণের জন্যই তৎকাল টিকিটের ব্যবস্থা রেখেছে ভারতীয় রেলওয়ে। এবার তৎকাল টিকিট কাটার পদ্ধতিতে বড় বদল আসতে চলেছে। কী সেই পরিবর্তন?

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকেই তৎকাল টিকিট বুকিংয়ে পরিবর্তন আসছে। যাত্রীদের তাৎক্ষণিক টিকিট বুকিংয়ের পদ্ধতি আরও সহজ করা হয়েছে। এবার আর যাত্রীদের তৎকাল টিকিট কাটার জন্য কাউন্টারে লম্বা লাইন বা ওয়েবসাইটে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করতে হবে না।

রেলের তরফে জানানো হয়েছে, এবার থেকে টিকিট বুকিং হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং প্রযুক্তির উপর ভিত্তি করে। এর ফলে টিকিট বুকিং আগের থেকে আরও দ্রুত ও সহজ হবে। নতুন আপডেটের কারণে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপও ক্র্যাশ করবে না। টিকিট বুকিং প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে।

ক্যাপচা পূরণ করার জন্য অনেকটা সময় ব্যয় হয়। নতুন পদ্ধতিতে ক্যাপচা পূরণও আরও সহজ হবে, যাতে গ্রাহকরা দ্রুত রেজিস্টার করতে পারেন।

পেমেন্ট গেটওয়েও পরিবর্তন করা হয়েছে। যখনই কোনও আসন ফাঁকা হবে, গ্রাহকরা টিকিট বুকিংয়ের সময়ই তা জানতে পারবেন।

এছাড়া টিকিট বুকিংয়ে স্বচ্ছতা আনতে রেলের তরফে দালাল বা এজেন্টদেরও নিষিদ্ধ করার ব্যবস্থা করা হচ্ছে।

Follow Us