LPG Price Hike: বাজেটের আগেই বড় ধাক্কা, ৫০ টাকা বাড়ল LPG সিলিন্ডারের দাম, এবার কত খরচ পড়বে?

LPG Price in Kolkata: যদি  দুই মাস ধরে দাম বৃদ্ধি বিবেচনা করা হয়, তাহলে দিল্লিতে ১৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। কলকাতায় দুই মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬০.৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। মুম্বইতে ১৬০.৫ টাকা এবং চেন্নাইতে ১৬০ টাকা বৃদ্ধি পেয়েছে।

LPG Price Hike: বাজেটের আগেই বড় ধাক্কা, ৫০ টাকা বাড়ল LPG সিলিন্ডারের দাম, এবার কত খরচ পড়বে?
বাড়ল রান্নার গ্যাসের দাম।Image Credit source: PTI

|

Feb 01, 2026 | 8:59 AM

নয়া দিল্লি: আজ কেন্দ্রীয় বাজেট। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। তবে বাজেট ঘোষণার আগেই মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা। বাড়ল রান্নার গ্যাসের দাম। এই নিয়ে পরপর দুই মাসে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। একলাফে ৫০ টাকা করে বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম। এবার কত দাম পড়বে এলপিজি সিলিন্ডারের, দেখে নিন-

বাজেটের দিনই দেশ জুড়ে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। প্রতি মাসের শুরুতেই দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দামের উপর নির্ভর করে দেশের বাজারে এলপিজি সিলিন্ডার ও অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণ করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ায়, এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল।

আজ ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম আবার প্রায় ১৯০০ টাকার কাছাকাছি পৌঁছে গেল। তবে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত  ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

আইওসিএলের তথ্য অনুসারে, দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৪৯ টাকা বেড়ে ১,৭৪০.৫০ টাকায় পৌঁছেছে। কলকাতা এবং মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৪৯.৫ বেড়েছে। কলকাতায় এখন ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম হল ১৮৪৪.৫০ টাকা।

যদি  দুই মাস ধরে দাম বৃদ্ধি বিবেচনা করা হয়, তাহলে দিল্লিতে ১৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। কলকাতায় দুই মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬০.৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। মুম্বইতে ১৬০.৫ টাকা এবং চেন্নাইতে ১৬০ টাকা বৃদ্ধি পেয়েছে।

১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। টানা ১০ মাস ধরে গৃহস্ গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। শেষবার ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল  ২০২৫ সালের এপ্রিল মাসে। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৮৭৯ টাকা।

Follow Us