Budget 2024: দাম কমতে পারে খাদ্যপণ্যের, এই বাজেটে নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত

Budget Expectation: এ বছর সরকার সার ও খাদ্য ভর্তুকিতে প্রায় ৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে। ভর্তুকি বাড়ালে একদিকে যেমন খাদ্যশস্যের উৎপাদন বাড়বে, তেমনই কৃষকরাও উপকৃত হবেন। সরকার ইতিমধ্যেই অন্ন যোজনার মেয়াদ আরও ৫ বছরের জন্য বাড়িয়েছে। দেশের ৮০ কোটি মানুষ উপকৃত হবেন।    

Budget 2024: দাম কমতে পারে খাদ্যপণ্যের, এই বাজেটে নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত
প্রতীকী চিত্রImage Credit source: TV9 Bangla

|

Jan 27, 2024 | 6:30 AM

নয়া দিল্লি: আর দিন কয়েক পরই বাজেট। আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এবারের বাজেট একটু অন্যরকম। যেহেতু এই বছর লোকসভা নির্বাচন রয়েছে, তাই অন্তবর্তী বাজেট পেশ করা হবে। অর্থাৎ কয়েক মাসের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে। তবে এই বাজেট ঘিরেও প্রত্যাশা রয়েছে অনেক। কমতে পারে খাদ্য়পণ্যের দাম।

চলতি অর্থবর্ষ জুড়ে খাদ্যদ্রব্যের বর্ধিত মূল্য ৫ থেকে ৬ শতাংশ মূল্যস্ফীতি বজায় ছিল। এবারের বাজেটে সরকার মুদ্রাস্ফীতি কমানোর উদ্যোগ নিতে পারে। প্রতিবারই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয় কৃষিক্ষেত্রকে। এবারও বাজেটে কৃষকদের স্বস্তি দিতে সারে ভর্তুকি বাড়াতে পারে সরকার।

এ বছর সরকার সার ও খাদ্য ভর্তুকিতে প্রায় ৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে। ভর্তুকি বাড়ালে একদিকে যেমন খাদ্যশস্যের উৎপাদন বাড়বে, তেমনই কৃষকরাও উপকৃত হবেন। সরকার ইতিমধ্যেই অন্ন যোজনার মেয়াদ আরও ৫ বছরের জন্য বাড়িয়েছে। দেশের ৮০ কোটি মানুষ উপকৃত হবেন।

খাদ্য সরবরাহ বিষয়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ সালে খাদ্য ভর্তুকিতে প্রায় ২.২ লক্ষ কোটি টাকা ব্যয় করা হতে পারে। এটি বর্তমান বাজেট বরাদ্দ, যা ২ লক্ষ কোটি টাকা ছিল, তার থেকে ১০ শতাংশ বেশি।

তবে জাতীয় নির্বাচন কমিশনের নিয়মে বলা রয়েছে, নির্বাচনী বছরে সরকার অন্তর্বর্তী বাজেটে এমন কিছু ঘোষণা করতে পারে না, যা ভোটারদের প্রভাবিত করতে পারে। সেই কারণে এই বাজেটে সরকার রাজস্ব ঘাটতি ও দেশের আর্থিক লাভের উপরেই মূল জোর দেবে।
Loading...
Unable to load recommendations.
Follow Us