Traffic Rule : ট্রাফিক আইন বদলাচ্ছে, রাস্তায় বেরনোর আগে জেনে রাখুন!

Driving License Rule : গাড়ির রেজিস্ট্রেশন এবার থেকে কোনও একটি নির্দিষ্ট অঞ্চলের বদলে গোটা রাজ্য জুড়ে করা যাবে। এছাড়াও, কোনও গাড়ির রেজিষ্ট্রেশন বাতিলের খবর জানানোর সময়সীমা ১৪ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করা হবে। কোনও বিমার মালিকানা পরিবর্তনের তথ্য আপডেট করার সময় ১৪ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করা হবে।

Traffic Rule : ট্রাফিক আইন বদলাচ্ছে, রাস্তায় বেরনোর আগে জেনে রাখুন!
Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Mar 31, 2026 | 6:29 PM

কলকাতা: এবার থেকে ড্রাইভিং লাইসেন্সের সময় পেরিয়ে গেলেও আর অবৈধ হয়ে যাবে না লাইসেন্স। এমনই এক নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্র। ড্রাইভিং লাইসেন্সের সময় পেরিয়ে গেলেও ৩০ দিন পর্যন্ত সেই ডকুমেন্ট বৈধ রাখার প্রস্তাব করা হয়েছে কেন্দ্রের তরফে। সরকারের ‘জন বিশ্বাস (অ্যামেডমেন্ট অফ প্রভিশনস) বিল’ দ্বারা এই প্রস্তাব রাখা হয়েছে। শুক্রবার লোকসভাতে এই বিল পেশ করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ।

এই নিয়ম এলে অনেক বড় পরিবর্তন হবে পরিবহনে। এই বিলে উল্লেখ করা হয়েছে, শুধু মোটর ভেহিকল নয়, ২৩টি মন্ত্রকের অধীনে থাকা ৭৯টি পরিবহন আইনকেও সংশোধন করা হবে। শোনা গিয়েছে, মোট ৭৮৪টি আইন পরিবর্তন করার কথা ভাবা হয়েছে, এর মধ্যে ৭১৭টি আইনকে অপরাধমূলক ধারা থেকে সরিয়ে ডিক্রিমিনালাইজড বা সাধারণ আইনের আওতায় আনা হবে। এর পাশাপাশি ৬৭টি সাধারণ আইন পরিবর্তন করে আমজনতার জীবনযাত্রা আরও সহজ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

এই মন্ত্রকের সঙ্গে যুক্ত একজন মুখপাত্র জানিয়েছেন,”মোটরচালিত যানবাহনের আইনে মোট ২০টি আইনে পরিবর্তন করার কথা ভাবা হচ্ছে। এই নিয়মগুলির মূল উদ্দেশ্য হল, আইনি জটিলতা দূর করা। বেশ কিছু নিয়মে পরিবর্তন হবে। এর মধ্যেই ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল (renewal) সংক্রান্ত নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে। এবার থেকে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর যদি রিনিউ করার জন্য আবেদন করা হয়, তবে তা ধার্য হবে রিনিউ করার আবেদন জমা দেওয়ার তারিখ থেকে। আগে মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকেই নতুন সময় ধার্য করা হত। এর পাশাপাশি, ৩০ দিনের অতিরিক্ত একটি ‘গ্রেস পিরিয়ড’ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ, এই ৩০ দিন পুরোনো লাইসেন্সই বজায় থাকবে।

এর পাশাপাশি শোনা গিয়েছে, গাড়ির রেজিস্ট্রেশন এবার থেকে কোনও একটি নির্দিষ্ট অঞ্চলের বদলে গোটা রাজ্য জুড়ে করা যাবে। এছাড়াও, কোনও গাড়ির রেজিষ্ট্রেশন বাতিলের খবর জানানোর সময়সীমা ১৪ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করা হবে। কোনও বিমার মালিকানা পরিবর্তনের তথ্য আপডেট করার সময় ১৪ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করা হবে। এছাড়া এই বিলে ১৬১ নং ধারা পরিবর্তন করার কথা বলা হয়েছে, যেখানে Hit and Run বা সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা করা হয়েছে। বিল অনুযায়ী, এই ক্ষতিপূরণের সরকারি স্কিম ভঙ্গ করলে ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।

বর্তমানে, এই আইন ভঙ্গ করলে সর্বোচ্চ ২ বছর কারাদন্ড হতে পারে এবং কমপক্ষে ২৫ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আইনের ১৭৮ নং ধারায়, বৈধ পাস বা লাইসেন্স ছাড়া ভ্রমণ সংক্রান্ত নিয়মে জরিমানার বদলে পেনাল্টির আবেদন করা হয়েছে। খালি পার্থক্য হল, পেনাল্টি বা দণ্ড কোনও সংস্থা নিজেই আরোপ করতে পারে কিন্তু জরিমানা আদালত কর্তৃক আরোপিত হয়। এই নতুন আইন এলে সাধারণ জনগণ পরিবহন সংক্রান্ত অনেক অসুবিধা থেকে মুক্তি পাবে, এমনই আশা করছেন সরকারি আধিকারিকরা।

Follow Us