AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank of Baroda: পরের মাস থেকেই পেনশন বন্ধ হয়ে যাবে! ফোনে আসছে মেসেজ, কী বলছে ব্যাঙ্ক?

Cyber Fraud: বিশেষ করে প্রবীণ নাগরিক ও পেনশনভোগীদের সতর্ক করা হয়েছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ক্রমেই ডিজিটাল প্রতারণার ঘটনা বাড়ছে। এর মধ্য়েই প্রতারকরা ভুয়ো পেনশনার কার্ড নিয়ে প্রচার করছে এবং মেসেজ পাঠাচ্ছে। কখনও আবার পেনশন আটকে যাওয়ার ভয় দেখিয়ে ওটিপি, পিন, সিভিভি (CVV) বা আধার-প্যান কার্ডের তথ্য জেনে নিচ্ছে।

Bank of Baroda: পরের মাস থেকেই পেনশন বন্ধ হয়ে যাবে! ফোনে আসছে মেসেজ, কী বলছে ব্যাঙ্ক?
ফাইল চিত্রImage Credit: X
| Updated on: Feb 19, 2026 | 7:53 AM
Share

নয়া দিল্লি: প্রবীণ নাগরিকরাই এখন টার্গেট। কখনও আসছে ফোন, কখনও আবার হোয়াটসঅ্যাপে মেসেজ। পেনশনভোগীদের বারবার চাপ তৈরি করা হচ্ছে পেনশনার কার্ড তৈরি করার জন্য। হোয়াটসঅ্যাপ বা অন্য সোশ্যাল মিডিয়ায় পাঠানো হচ্ছে লিঙ্ক, বলা হচ্ছে পেনশনার কার্ড তৈরি না করালে, মাসে মাসে আসা টাকা আটকে যাবে। সত্যিই কি তাই?

গ্রাহকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিল ব্যাঙ্ক অব বরোদা। বিশেষ করে প্রবীণ নাগরিক ও পেনশনভোগীদের সতর্ক করা হয়েছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ক্রমেই ডিজিটাল প্রতারণার ঘটনা বাড়ছে। এর মধ্য়েই প্রতারকরা ভুয়ো পেনশনার কার্ড নিয়ে প্রচার করছে এবং মেসেজ পাঠাচ্ছে। কখনও আবার পেনশন আটকে যাওয়ার ভয় দেখিয়ে ওটিপি, পিন, সিভিভি (CVV) বা আধার-প্যান কার্ডের তথ্য জেনে নিচ্ছে।

গ্রাহকদের এই ধরনের মেসেজ থেকে সতর্ক থাকতে বলছে ব্যাঙ্ক। পেনশনের সুবিধা পেতে এই ধরনের সন্দেহজনক লিঙ্ক বা মেসেজে ক্লিক না করতে বলা হয়েছে। ব্যাঙ্ক অব বরোদা জানিয়েছে, তারা কখনওই ফোনে বা হোয়াটসঅ্যাপ কিংবা এসএমএসের মাধ্যমে কোনও ব্যক্তিগত গোপনীয় তথ্য জানতে চায় না গ্রাহকদের কাছ থেকে।

ব্য়াঙ্কের তরফে জানানো হয়েছে, তারা নতুন কোনও পেনশনার কার্ড লঞ্চ করেনি। এই ধরনের মেসেজগুলি ভুয়ো। এই ধরনের মেসেজে বা লিঙ্কে ক্লিক করলে গ্রাহকদের আধার, প্যান নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য প্রতারকদের হাতে চলে যেতে পারে।

কীভাবে সাইবার প্রতারণা থেকে সুরক্ষিত থাকবেন?

  • অচেনা বা সন্দেহজনক কোনও লিঙ্কে ক্লিক করবেন না
  • কখনও ওটিপি বা পিন কাউকে বলবেন না।
  • কোনও অচেনা অ্যাপ ডাউনলোড করবেন না। বিশেষ করে কারোর পরামর্শে স্ক্রিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড করবেন না।
  • যদি এমন কোনও সন্দেহজনক মেসেজ বা ফোন আসে, তাহলে অবিলম্বে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন।