AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gas Crisis: রান্নার গ্যাসের সঙ্কট মোকাবিলায় কড়া নবান্ন, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, জারি নতুন এসওপি

Gas Crisis in Bengal: নতুন এসওপি অনুযায়ী, রাজ্যে এলপিজির মজুত, সরবরাহ ও পরিবহণের উপর এবার থেকে নিয়মিত জোরদার নজরদারি চালানো হবে। এর জন্য নবান্নে খোলা হয়েছে ২৪ ঘণ্টার 'স্টেট এলপিজি কন্ট্রোল রুম'।

Gas Crisis: রান্নার গ্যাসের সঙ্কট মোকাবিলায় কড়া নবান্ন, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, জারি নতুন এসওপি
ফাইল ফোটোImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 12, 2026 | 10:47 PM
Share

কলকাতা: তীব্র সঙ্কট গোটা দেশে। চর্চা, বিতর্ক, চাপানউতোর সব চলছে পুরোদমে। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা। চরম হাহাকারের মধ্যে রাজ্যে রান্নার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে কড়া নবান্ন। নবান্নে চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। জারি নতুন ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর’ বা এসওপি। শুধুমাত্র সাধারণ মানুষের হেঁশেল নয়, হাসপাতাল, স্কুল, ছাত্রাবাস, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আইসিডিএস, সংশোধনাগারের মতো জরুরি পরিষেবামূলক প্রতিষ্ঠানে রান্নার জন্য এলপিজি রোজকার প্রয়োজন। বিগত কয়েক দিনে গ্যাসের নিয়ে চরম সঙ্কট প্রায় সর্বত্রই। এরইমধ্যে নবান্ন কড়া হতেই তা নিয়েই চর্চা শুরু।

নতুন এসওপি অনুযায়ী, রাজ্যে এলপিজির মজুত, সরবরাহ ও পরিবহণের উপর এবার থেকে নিয়মিত জোরদার নজরদারি চালানো হবে। এর জন্য নবান্নে খোলা হয়েছে ২৪ ঘণ্টার ‘স্টেট এলপিজি কন্ট্রোল রুম’। এখান থেকেই গোটা রাজ্যের পরিস্থিতি দেখা হবে। সরবরাহে কোথাও কোনও সমস্যা দেখা দিলে জেলা প্রশাসন, গ্যাস ডিস্ট্রিবিউটর ও তেল সংস্থাগুলির সঙ্গে একযোগে কাজ করে তা মেটানোর চেষ্টা করা হবে। 

শুধু কন্ট্রোল রুমই নয়, পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করার জন্য রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে একটি রাজ্যস্তরের মনিটরিং কমিটিও গঠন করা হয়েছে। প্রয়োজনে নীতিগত সিদ্ধান্ত নিয়ে এই কমিটি রাজ্যে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে গ্যাস সরবরাহ সংক্রান্ত যে কোনও সমস্যা বা অভিযোগ জানাতে সাধারণ মানুষের জন্য খোলা হয়েছে টোল ফ্রি নম্বর। ফোন করা যাবে কন্ট্রোল রুমের ১০৭০ অথবা ০৩৩-২২১৪-৩৫২৬ নম্বরে। ফোন করা যাবে ৮৬৯৭৯৮১০৭০ নম্বরে।  

অন্যদিকে বৈঠকে জেলাশাসক এবং পুলিশ সুপারদের নোডাল অফিসার এবং ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডোমেস্টিক পরিষেবা এবং হস্টেল যেখানে আছে সেখানে যাতে গ্যাস পরিষেবা বিঘ্নিত না হয় তার নির্দেশও দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করার জন্য জেলাস্তরে করতে হবে প্রচার। নির্দেশ মুখ্যমন্ত্রীর।

Follow Us