Bangla NewsBusiness Does Personal Loan For Weddings Impact Your Credit Score; Pros and cons explained in Bengali
Loan For Wedding: লোনের টাকায় বিয়ে, কী প্রভাব পড়বে ক্রেডিট স্কোরের উপর?
Wedding Loan: ঋণ নিয়ে বিয়ে হলে একটা স্বপ্নপূরণ হয় বটে, কিন্তু এর একটা বিরাট প্রভাব পড়ে আপনার ক্রেডিট স্কোরের উপর। তবে সেই প্রভাব ইতিবাচক নাকি নেতিবাচক, তা সম্পূর্ণ নির্ভর করে আপনি কীভাবে এই লোনটাকে দেখছেন ও কীভাবে তার অর্থ পরিশোধ করছেন।
বিয়ের জন্য লোন, আপনার কতটা সর্বনাশ করে?Image Credit source: Bhaswaran Bhattacharya/IP/UIG via Getty Images
সাম্প্রতিককালে অনেকেই বিয়ের খরচ সামাল দিতে পার্সোনাল লোন বা ওয়েডিং লোন নিয়েছেন। আর সত্যি বলতে কি, যদি কেউ একটা জমকালো বিয়ে করতে চায়, তাহলে লোন নিয়ে বিয়ে করা ছাড়া অন্য কোনও উপায় নেই, অন্তত মধ্যবিত্তদের কাছে। এইভাবে বিয়ে হলে একটা স্বপ্নপূরণ হয় বটে, কিন্তু এর একটা বিরাট প্রভাব পড়ে আপনার ক্রেডিট স্কোরের উপর। তবে সেই প্রভাব ইতিবাচক নাকি নেতিবাচক, তা সম্পূর্ণ নির্ভর করে আপনি কীভাবে এই লোনটাকে দেখছেন ও কীভাবে লোন শোধ করছেন তার উপর।
Radian Finserv-এর প্রতিষ্ঠাতা সুমিত শর্মা বলছেন, “যদি বিচক্ষণতার সঙ্গে কেউ এই লোন পরিশোধ করেন, তাহলে এই ধরনের লোন বোঝা না হয়ে একটা কার্যকর বিষয় হয়ে উঠতে পারে”।
ইতিবাচক প্রভাব:
ঠিকমতো সামলাতে পারলে এই ঋণ আপনার ক্রেডিট স্কোরকে শক্তিশালী করতে পারে। আর সেই ক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটি বিষয়ে নজর দিতে হবে।
নিয়মিত পরিশোধের অভ্যাস: অবশ্যই EMI-এর জন্য অটো-ডেবিট চালু করুন। এর ফলে সময়মতো ঋণ পরিশোধের ক্ষেত্রে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে ও নিয়মিত ঋণ পরিশোধের একটা অভ্যাস তৈরি হবে।
ক্রেডিট মিশ্রণে বৈচিত্র্য: আপনার যদি কেবল ক্রেডিট কার্ড থাকে, তবে একটি পার্সোনাল লোন যোগ করে ক্রেডিট মিশ্রণ উন্নত করুন।
কম সুদের হার: চেষ্টা করুন উচ্চ সুদের ঋণ আগে পরিশোধ করতে। এতে আপনার সুদের খরচ নিয়ন্ত্রণে থাকে।
নেতিবাচক দিক
বিয়ের লোন ম্যানেজমেন্টে সামান্য ভুলও কঠিন ঋণের ফাঁদে পড়তে পারেন আপনি। তাহলে একাধিক বিষয় এড়িয়ে চলতে হবে আপনাকে।
মাল্টিপল অ্যাপ্লিকেশন: প্রতিটি লোন বা কার্ড আবেদনের জন্য আপনার প্রোফাইলে ‘হার্ড ইনকোয়ারি’ হয়। স্বল্প সময়ে একাধিক আবেদন করলে ক্রেডিট স্কোর সাময়িক ভাবে কমতে পারে।
ঋণের বোঝা বৃদ্ধি: বড় অঙ্কের পার্সোনাল লোন আপনার মোট দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। ফলে আপনার উপার্জনের সঙ্গে লোনের অনুপাত অনেকটা বেশি হয়ে গেলে একটা সমস্যা তৈরি হতে পারে।
ইএমআই মিস: যদি আপনি সময়মতো লোনের কিস্তি পরিশোধ না করেন, তবে সেই নেতিবাচক মার্ক সাত বছর পর্যন্ত আপনার ক্রেডিট রিপোর্টে থাকতে পারে। আর এর ফলে খারাপ হতে পারে আপনার ক্রেডিট স্কোর।
আপনার ক্রেডিট স্কোর ভাল রাখতে একাধিক পদক্ষেপ করতে পারেন আপনি।
পরিশোধের ক্ষমতা: লোন নেওয়ার আগে ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে আপনার মাসিক খরচ ও আপনার উপার্জনের সঙ্গে তা মানানসই কিনা, তা বুঝে নিন।
অটো ইএমআই: সময় মতো ইএমআই পরিশোধ করাই সবচেয়ে বড় ঝুঁকি। তারিখ ভুলে যাওয়া এড়াতে অটো ডেবিট সব সময় সেট করুন।
একাধিক আবেদন: এক সঙ্গে একাধিক ব্যাঙ্কে আবেদন করা আর্থিক সঙ্কটের স্পষ্ট ইঙ্গিত দেয়। এটি এড়িয়ে চলুন।
ক্রেডিট রিপোর্ট: CIBIL, Experian সহ ক্রেডিট রিপোর্ট এজেন্সিগুলো থেকে আপনার ক্রেডিট রিপোর্ট নিয়মিত পরীক্ষা করুন। কোনো ভুল থাকলে সেটি সংশোধন করুন।
ওয়েডিং লোন কখনোই আপনার ক্রেডিট স্কোরের ক্ষতি করার জন্য নয়। বরং, সঠিক আর্থিক শৃঙ্খলা বজায় রেখে এটি আপনার আর্থিক বিশ্বাসযোগ্যতাকেই আরও বাড়িয়ে তোলে। আসলে সবকিছুর মধ্যে সবচেয়ে বড় হল আপনার সদিচ্ছা।