EPFO 3.0 PF withdrawal ATM: প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় খবর! ATM থেকে PF-র কত টাকা তুলতে পারবেন?
PF withdrawal limit ATM: আগে প্রভিডেন্ট ফান্ড বা পিএফ থেকে টাকা তোলার দীর্ঘ ও জটিল প্রক্রিয়া ছিল। এবার তার বদলেই এটিএম ও ইউপিআই দিয়ে টাকা তোলার সুবিধা পাওয়া যাবে। ইপিএফও ৩.০ (EPFO 3.0) আনছে কেন্দ্রীয় সরকার। শোনা যাচ্ছে, আগামী মে মাস থেকেই এই পরিষেবা চালু হতে পারে।

নয়া দিল্লি: বড় খবর। অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। ইপিএফও (EPFO) গ্রাহকরা এবার এটিএম (ATM Withdrawal) থেকে টাকা তুলতে পারবেন। দীর্ঘদিন ধরেই এই জল্পনা চলছিল। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। গ্রাহকরা সরাসরি ইউপিআই (UPI) দিয়ে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন। আগের মতো আর আবেদন করতে হবে না কিংবা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। ইমার্জেন্সিতে তৎক্ষণাৎ টাকা পেয়ে যাবেন।
কবে থেকে এটিএম দিয়ে পিএফের টাকা তোলা যাবে?
আগে প্রভিডেন্ট ফান্ড বা পিএফ থেকে টাকা তোলার দীর্ঘ ও জটিল প্রক্রিয়া ছিল। এবার তার বদলেই এটিএম ও ইউপিআই দিয়ে টাকা তোলার সুবিধা পাওয়া যাবে। ইপিএফও ৩.০ (EPFO 3.0) আনছে কেন্দ্রীয় সরকার। শোনা যাচ্ছে, আগামী মে মাস থেকেই এই পরিষেবা চালু হতে পারে।
এটিএম বা ইউপিআই থেকে টাকা তোলার সুবিধা দেওয়া হলেও, এতে একটি লিমিট থাকবে, যাতে গ্রাহকরা একবারেই সম্পূর্ণ টাকা তুলে না নেন।
কত টাকা তোলা যাবে?
কেন্দ্রীয় সূত্রে খবর, ইপিএফও গ্রাহকরা সর্বাধিক ৫০ থেকে ৭৫ শতাংশ ব্যালেন্স ইউপিআই বা এটিএম থেকে তুলতে পারবেন। ন্যূনতম ২৫ শতাংশ ব্যালেন্স রাখতেই হবে অ্যাকাউন্টে। যেহেতু প্রভিডেন্ট ফান্ড বেতনভুক কর্মীদের ভবিষ্যতের সম্বল, তাই দীর্ঘকালীন আর্থিক সুবিধা নিশ্চিত করতে ন্যূনতম ২৫ শতাংশ টাকা জমা রাখা থাকবে।
শোনা যাচ্ছে, প্রাথমিক স্তরে পিএফের ইউপিআই উইথড্রলের সীমা প্রতি ট্রানজাকশনে ২৫ হাজার টাকায় সীমাবদ্ধ রাখা হবে। অর্থাৎ একবারে ২৫ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না।
কী কী কারণে পিএফের টাকা তোলা যায়?
আগে অনেকগুলি ভাগ ছিল পিএফের টাকা তোলার ক্ষেত্রে। বর্তমানে তা সরলীকরণ করে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। চিকিৎসা, শিক্ষা, বিয়ে বা বাড়ি তৈরির জন্য পিএফের টাকা তোলা যায়।
