
নয়া দিল্লি: চাকরিজীবীদের জন্য প্রভিডেন্ট ফান্ড কতটা গুরুত্বপূর্ণ, তা নতুন করে বলার দরকার রাখে না। অনেকেই বছরের পর বছর ধরে এক অফিসে চাকরি করেন, কেউ আবার কয়েক বছরের মধ্যেই চাকরি বদল করেন। এবার যারা চাকরি করেন, তাদের ইতিমধ্য়েই পিএফ অ্যাকাউন্ট (PF Account) রয়েছে। অনেক সময় এমন হয় যে চাকরি বদলের পর নতুন ইউএএন (UAN) তৈরি হয়ে যায়। একাধিক পিএফ অ্যাকাউন্ট থাকলে কিন্তু সমস্যা, এতে পিএফের টাকা পেতে বা টাকা তুলতে সমস্যা হতে পারে।
মূলত পুরনো ইউএএন নতুন অফিসে না দেওয়ার কারণে একাধিক ইউএএন তৈরি হয়ে যায়। ইপিএফও-র নিয়মে স্পষ্ট বলা হয়েছে, “ওয়ান মেম্বার, ওয়ান ইউএএন”। সম্পূর্ণ কেরিয়ারে একটিই ইউএএন থাকা উচিত। তবে সিস্টেমের সমস্যার কারণে বা কর্মীদের ভুলে অনেকেরই একাধিক সক্রিয় ইউএএন তৈরি হয়ে যায়। তবে আপনি চাইলেই এই ইউএএন ট্রান্সফার করে একটি অ্যাকাউন্ট করে নিতে পারেন। এর জন্য কোনও ঝামেলাও পোহাতে হবে না। অনলাইনেই সম্পূর্ণ প্রক্রিয়াটি করা সম্ভব।