EPFO Update: দীর্ঘদিন ধরে PF অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না? এক ক্লিকেই এবার পাবেন সেই টাকা

Inactive PF account withdrawal: কেন্দ্রীয় মন্ত্রীর মতে, ই-প্রাপ্তি (E-PRAAPTI) প্রাথমিকভাবে মেম্বার আইডি ভিত্তিক সিস্টেমে কাজ করবে। পুরনো ইপিএফ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা এবং সক্রিয় করা যাবে ডিজিটাল মাধ্যমেই। এর পরে মেম্বার আইডি না দিলেও, এই পোর্টাল ব্যবহার করা যাবে।  

EPFO Update: দীর্ঘদিন ধরে PF অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না? এক ক্লিকেই এবার পাবেন সেই টাকা
ফাইল চিত্র।Image Credit source: Getty Image

|

Apr 30, 2026 | 12:36 PM

নয়া দিল্লি: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ (EPF) আনছে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম। চাকরিজীবীদের আরও সুবিধা হবে নিজেদের টাকা তুলতে। পাশাপাশি ডরম্যান্ট অ্যাকাউন্ট বা আন-ক্লেমড প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট কীভাবে ফের সক্রিয় করা যাবে, সেই প্রক্রিয়াও সরলীকরণ করার নিয়ম আনা হচ্ছে। কীভাবে টাকা তুলবেন পিএফ পোর্টাল থেকে?

প্রস্তাবিত পোর্টালের নাম দেওয়া হয়েছে ই-প্রাপ্তি (EPF Aadhaar-Based Access Portal for Tracking Inoperative Accounts)। বুধবারই কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য ঘোষণা করেন এই পোর্টালের। জানা গিয়েছে, আধার ভিত্তিক অথেনটিকেশনের উপরে ভিত্তি করে এই পোর্টাল কাজ করবে। চাকরিজীবীরা নিজেরাই এই পোর্টাল ব্যবহার করতে পারবেন, সংস্থার কোনও সাহায্যের প্রয়োজন পড়বে না।

আধার ভিত্তিক অ্যাক্সেস-

কেন্দ্রীয় মন্ত্রীর মতে, ই-প্রাপ্তি (E-PRAAPTI) প্রাথমিকভাবে মেম্বার আইডি ভিত্তিক সিস্টেমে কাজ করবে। পুরনো ইপিএফ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা এবং সক্রিয় করা যাবে ডিজিটাল মাধ্যমেই। এর পরে মেম্বার আইডি না দিলেও, এই পোর্টাল ব্যবহার করা যাবে।

এই পোর্টালে গ্রাহকরা নিজেদের প্রোফাইল আপডেট করতে পারবেন। ইউএএন (UAN) সিডিং-ও গ্রাহকরা নিজে করতে পারবেন।

২০২৫-২৬ অর্থবর্ষে ৮৩.১ মিলিয়ন আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। গত অর্থবর্ষে এই সংখ্যা ছিল ৬০.১ মিলিয়ন। এর মধ্যে অধিকাংশই অ্যাডভান্সড বা পার্শিয়াল উইথড্রল ছিল। মাত্র তিন দিনের মধ্যেই আবেদনের নিষ্পত্তি করা হয়েছে।

Follow Us