Gold Price Today: সোনা-রুপোয় মোড়া হোক পুজোর সাজ, চতুর্থীতেই কমল দাম! তবে আর দেরী কীসের..

Gold-Silver Rate: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং। অনেকে আবার কোনদিন কীভাবে সাজবেন, তা এখনও ঠিক করে উঠতে পারছেন না। এখনও যাদের শপিং বাকি, তাদের জন্য শেষ মুহূর্তে দারুণ খবর। আজ, সপ্তাহের শুরুতেই সস্তা হয়ে গেল সোনা।

Gold Price Today: সোনা-রুপোয় মোড়া হোক পুজোর সাজ, চতুর্থীতেই কমল দাম! তবে আর দেরী কীসের..
ফাইল চিত্রImage Credit source: Getty Image

|

Oct 07, 2024 | 7:41 AM

কলকাতা: উৎসব চলছে। ঘরে আর মন টিকছে না কারোর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং। অনেকে আবার কোনদিন কীভাবে সাজবেন, তা এখনও ঠিক করে উঠতে পারছেন না। এখনও যাদের শপিং বাকি, তাদের জন্য শেষ মুহূর্তে দারুণ খবর। আজ, সপ্তাহের শুরুতেই সস্তা হয়ে গেল সোনা। আর শুধু সোনা নয়, সস্তা হয়েছে রুপোও। আপনারও যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে আজ কত দাম রয়েছে, দেখে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ, ৭ অক্টোবর ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ ১১৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭১ হাজার ১৯০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ১১ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা কমেছে সোনার দাম।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭৬৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭ হাজার ৬৬০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ৭৬ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮২৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮ হাজার ২৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি আজ রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপো কিনতে খরচ হবে ৯৬৯০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৯৬ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

Follow Us