AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: রবিবারই কি সোনা কেনার সেরা দিন? কতটা সস্তা হল হলুদ ধাতু, জানুন

Gold-Silver Rate: বিয়ের মরশুমে সোনার কেনাকাটি হবে না, তা কি হতে পারে? তবে শখ থাকলেই তো হল না, সাধ্যের মধ্যেও থাকতে হবে সোনার দাম। নভেম্বরের শুরুতে প্রথম কয়েকদিন দাম বেশি থাকলেও, লাগাতার কয়েকদিন ধরেই কমছে সোনার দাম।

Gold Price Today: রবিবারই কি সোনা কেনার সেরা দিন? কতটা সস্তা হল হলুদ ধাতু, জানুন
ফাইল চিত্রImage Credit: Getty Image
| Updated on: Nov 10, 2024 | 9:25 AM
Share

কলকাতা: মিঠে রোদ, রয়েছে শীতের আমেজ। বাতাসই জানান দিচ্ছে বিয়ের মরশুম এসে গিয়েছে। আর বিয়ের মরশুমে সোনার কেনাকাটি হবে না, তা কি হতে পারে? তবে শখ থাকলেই তো হল না, সাধ্যের মধ্যেও থাকতে হবে সোনার দাম। নভেম্বরের শুরুতে প্রথম কয়েকদিন দাম বেশি থাকলেও, লাগাতার কয়েকদিন ধরেই কমছে সোনার দাম। যাদের সামনেই বিয়ে বা যারা উপহারের জন্য অল্প বাজেটে গহনা কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এখনই সোনা কেনার সুবর্ণ সুযোগ। তবে দোকানে যাওয়ার আগে আজকের সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২৭৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ৭৫০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৯৩৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৯ হাজার ৩৬০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ৯৩ হাজার ৬০০ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৯৫২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৯ হাজার ৫২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৯৫ হাজার ২০০ টাকা।

রুপোর দাম-

মাঝে রুপোর দাম লাখ টাকায় পৌঁছেছিল। তবে এখন সোনার দামের মতো রুপোর দামও কিছুটা কম। আজ, রবিবার ১০০ গ্রাম রুপো কিনতে খরচ হবে ৯৪০০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯৪ হাজার টাকা।

Follow Us
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের