AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maharashtra Operation Tiger: আরেক রাজ্যে শুরু ‘অপারেশন টাইগার’? সাংসদদের ফোন বাজতেই বৈঠক ডাকলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

Uddhav Thackeray meeting: জল্পনা শোনা যাচ্ছে, মহারাষ্ট্রে শুরু হয়েছে 'অপারেশন টাইগার'। উদ্ধব শিবিরের কয়েকজন সাংসদ দল বদল করতে পারেন। শিবসেনা (ইউবিটি) ছেড়ে কয়েকজন সাংসদ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা-তে যোগ দিতে পারেন। 

Maharashtra Operation Tiger: আরেক রাজ্যে শুরু 'অপারেশন টাইগার'? সাংসদদের ফোন বাজতেই বৈঠক ডাকলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
প্রতীকী চিত্র।Image Credit: Gemini AI
| Updated on: Jun 14, 2026 | 1:27 PM
Share

মুম্বই: আবার বিশ্বাসঘাতকতা? আবার ভাঙন? রাজ্যে একদিকে যেখানে তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হচ্ছে, সেখানে মহারাষ্ট্রেও (Maharashtra) গুঞ্জন ভাঙনের। শিবসেনা (ইউবিটি)-র সাংসদরাও কি এবার অন্য দলে নাম লেখাচ্ছেন? এই জল্পনার মাঝেই আজ বৈঠক ডাকলেন দলের প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)।

জল্পনা শোনা যাচ্ছে, মহারাষ্ট্রে শুরু হয়েছে ‘অপারেশন টাইগার’ (Operation Tiger)। উদ্ধব শিবিরের কয়েকজন সাংসদ দল বদল করতে পারেন। শিবসেনা (ইউবিটি) ছেড়ে কয়েকজন সাংসদ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা-তে যোগ দিতে পারেন।

এই আবহেই আজ উদ্ধব ঠাকরে তাঁর বাসভবন মাতোশ্রীতে দলের নয়জন সাংসদকেই ডেকেছেন বৈঠকের জন্য। দলীয় সূত্রে খবর, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের বিষয়েই আলোচনা করতে নয়জন সাংসদকে ডেকেছেন উদ্ধব ঠাকরে। ক’দিন আগেই শোনা গিয়েছিল, একনাথ শিন্ডে উদ্ধব শিবিরের বেশ কয়েকজন সাংসদের সঙ্গে যোগাযোগ করেছেন।

যদিও শিবসেনা (ইউবিটি) নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত এই বৈঠক দলের অভ্যন্তরীণ সঙ্কট নিয়ে নয় বলেই উড়িয়ে দেন। তিনি বলেন যে এটি রুটিন বৈঠক। সকল সাংসদরাই এই বৈঠকে যোগ দেবেন। যারা নিজেরা উপস্থিত হতে পারবেন না, তারা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন। ‘অপারেশন টাইগার’ নিয়ে দুই বছর ধরে জল্পনা শোনা যাচ্ছে, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

প্রসঙ্গত, ২০২২ সালের জুন মাসে শিবসেনার অন্দরে বিদ্রোহ শুরু করেন একনাথ শিন্ডে। তিনি ৪০ জন বিধায়ককে নিয়ে প্রথমে গুজরাটে, তারপরে অসমে নিয়ে যান। এরপর মুম্বই ফিরে এসে সকলে মিলে বিজেপির সঙ্গে জোট সরকার গঠন করার দাবি করেন। ভেঙে যায় মহা বিকাশ আগাড়ি জোট। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন উদ্ধব ঠাকরে। বিজেপি-শিবসেনা সরকারে মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে। এরপরে ২০২৩ সালে জাতীয় নির্বাচন কমিশন একনাথ শিন্ডের শিবিরকে আসল শিবসেনা হিসাবে ঘোষণা করে। উদ্ধব শিবিরের নাম হয় শিবসেনা (উদ্ধব বাল ঠাকরে)।

Follow Us
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের